শুক্রবার , ২৬ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবি যুবলীগ চেয়ারম্যানের

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৬, ২০২২ ৬:৩৪ অপরাহ্ণ

বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

শুক্রবার (২৬ আগস্ট) বাড্ডা হাইস্কুল মাঠে এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।

পরশ বলেন, এই আগস্টেই বারবার রক্তের কালিমা লেপেছে স্বাধীনতাবিরোধী চক্র ও শত্রুরা। বিভিন্ন দেশে কালজয়ী মহানায়কদের অনেকেই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তবে অনেক কারণেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ড সবচেয়ে বর্বরোচিত।

‘এটি শুধু একটি রাজনৈতিক ব্যক্তির হত্যাকাণ্ড ছিল না, এটি ছিল সদ্য স্বাধীন বাংলাদেশকে তার পরাধীনতায় ফিরিয়ে নেওয়া। শুধু তাই নয়, নব্য উদ্ভাসিত ও সদ্য প্রকাশিত জাতিসত্তার পরিচয় মুছে ফেলার জন্যই ১৫ আগস্টের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।’

যুবলীগ চেয়ারম্যান বলেন, এ মাসেই খালেদা জিয়া তার শাসনামলে বারবার রক্তের কালিমা লেপেছে। ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে বিএনপির মদদে একযোগে সিরিজ বোমা হামলা চালায় জেএমবি।

এ সময় বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে ফজলে শামস পরশ বলেন, নির্বাচন কমিশন যেভাবে জামায়াত-শিবিরের দলীয় নিবন্ধন বাতিল করেছে, সেভাবেই বিএনপির দলীয় নিবন্ধন বাতিল করে তাদের রাজনীতিকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।

 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
শিবগঞ্জে বিএনপির তোরণ ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

শিবগঞ্জে বিএনপির তোরণ ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

প্রেমের টানে দক্ষিণ আফ্রিকায় গিয়ে লাশ হলেন শান্তা, স্বামী পলাতক

প্রেমের টানে দক্ষিণ আফ্রিকায় গিয়ে লাশ হলেন শান্তা, স্বামী পলাতক

গ্যাস ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে একদিন করে সব ধরনের শিল্প কলকারখানা বন্ধের সিদ্ধান্ত

সৌদি আরবের বিমানবন্দরে হামলা

সৌদি আরবের বিমানবন্দরে হামলা

মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় গেটম্যান ও মাইক্রোচালক দায়ী

ছাত্রলীগের মারধরে কানের পর্দা ফেটে গেছে সেই শিক্ষার্থীর

দেশে কত দিনের জ্বালানি আছে, জানাল বিপিসি

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার রাত ৮টায়

সরকারের নামে দেশ-বিদেশে নানা অপপ্রচার চলছে: প্রধানমন্ত্রী

সরকারের নামে দেশ-বিদেশে নানা অপপ্রচার চলছে: প্রধানমন্ত্রী

খাগড়াছড়িতে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ:

খাগড়াছড়িতে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ: