শুক্রবার , ২৬ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

আমরা শেখ হাসিনার কর্মী, কর্মী হিসেবেই কাজ করব: সম্রাট

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৬, ২০২২ ৭:০৩ অপরাহ্ণ

বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাঈল হোসেন চৌধুরী সম্রাট বলেছেন, আমরা শেখ হাসিনার কর্মী, কর্মী হিসেবেই কাজ করব। শুক্রবার (২৬ আগস্ট) ধানমন্ডি ৩২ এ জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দেয়ার পর তিনি এ কথা বলেন।

এর আগে শুক্রবার দুপুরে হাসপাতাল ছাড়েন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি সম্রাট। হাসপাতাল ছেড়েই ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করতে যান তিনি। এসময় তার সঙ্গে ছিলেন শত শত নেতাকর্মী।

প্রসঙ্গত, গত সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আসাদ মো. আসিফুজ্জামান সম্রাটের জামিন মঞ্জুর করেন। পরে সন্ধ্যায় তার জামিনসংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছায়।

২০১৯ সালে ক্যাসিনো কারবারে জড়িত থাকার অভিযোগে সম্রাটকে গ্রেপ্তার করে র‍্যাব। সে সময় সম্রাটের বিরুদ্ধে চারটি মামলা হয়। সেসব মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডেও নেয়া হয় তাকে। রিমান্ড শেষে এসব মামলায় আড়াই বছরের বেশি সময় ধরে কারাগারে আটক ছিলেন সম্রাট। গত এপ্রিল মাসে তিন মামলায় এবং মে মাসে দুদকের মামলায় জামিন পেয়েছিলেন তিনি। তবে দুদকের এক মামলায় হাইকোর্টে জামিন স্থগিত হওয়ার পর ফের আত্মসমর্পণ করে কারাগারে যেতে হয় সম্রাটকে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বাছাই পর্বের শেষ ম্যাচে জিততে চায় বাংলাদেশ

অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ রিজার্ভ ও ডলারের বিনিময় হার

চিকিৎসাসেবা নিশ্চিতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

গার্ডার পড়ে মৃত্যু; ১০ জনের নামে আদালতে মামলা

রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান থাকছে না ট্রাইব্যুনাল আইনে

মাহি, রোশান ও মানিকের বিরুদ্ধে মামলা করবেন জেনিফার

ওষুধ-পোশাকসহ নিত্যপণ্যের ভ্যাট রিভিউ হচ্ছে: অর্থ উপদেষ্টা

শিশুকে ধর্ষণচেষ্টার বিচার চাইতে থানায় বাবা, বেধড়ক পেটালেন এএসআই!

প্রথম আলো পত্রিকার সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে রামগড়ে মানববন্ধন

প্রথম আলো পত্রিকার সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে রামগড়ে মানববন্ধন

বরগুনায় স্বেচ্ছাসেবক লীগের নেতাকে কুপিয়ে জখম