শুক্রবার , ২৬ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

মোবাইল কিনে না দেওয়ায় ছেলের ভুল সিদ্ধান্ত, বাবার চোখে জল

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৬, ২০২২ ৯:১৭ অপরাহ্ণ

মোবাইল কিনে না দেওয়ায় ভ্যানগাড়ি ব্যবসায়ী বাবার ওপর অভিমান করে জুনাঈদ (১৮) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আজ শুক্রবার ভোরে বাড়ির পাশের জঙ্গলে লটকন গাছে তার দেহ ঝুলতে দেখা যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জুনাঈদ হচ্ছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের সোনাকান্দি গ্রামের জয়দুল্লাহের ছেলে।

তিনি স্থানীয় বাজারে ভ্যানগাড়ির ব্যবসা করেন। তার এক ছেলে ও এক মেয়ে।

গৌরীপুর থানার উপপরিদর্শক মো. নাজমুল ইসলাম জানান, ‘জুনাঈদ স্থানীয় একটি মাদরাসার ছাত্র ছিল। ১৫ পারা কোরআন মুখস্থ করার পর হঠাৎ মাদরাসা ত্যাগ করে। এরপর আর পড়েনি। গত বেশকিছুদিন ধরে সে একটি স্মার্ট মোবাইল কিনে দিতে বাবাকে চাপ দিয়ে আসছিল। এত টাকা দিয়ে মোবাইল কিনে দিতে অপারগতা প্রকাশ করার পর গত বৃহস্পতিবার রাত ১০ টার পর থেকে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তাকে পাওয়া যাচ্ছিল না। আজ ভোরে খবর আসে বাড়ির পাশেই একটি জঙ্গলের লটকন গাছে ঝুলছে জুনাঈদের দেহ। পরে সেখান থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। ‘

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

সাগরে নিখোঁজ ৬৫ জেলে উদ্ধার

‘২৬ হাজার পর্নসাইট ও ৬ হাজার জুয়ারসাইট বন্ধ করা হয়েছে’

‘২৬ হাজার পর্নসাইট ও ৬ হাজার জুয়ারসাইট বন্ধ করা হয়েছে’

খাগড়াছড়িতে পরীক্ষায় বেশি নম্বর দেয়ার প্রলোভনে ধর্ষণ চেষ্টা অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

খাগড়াছড়িতে পরীক্ষায় বেশি নম্বর দেয়ার প্রলোভনে ধর্ষণ চেষ্টা অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

ময়মনসিংহের বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে  শীতবস্ত্র বিতরণ।

ময়মনসিংহের বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

‘ছিনতাই হওয়া জাহাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে’

স্যাংশন খেয়ে আ. লীগের নেতারা দরজা বন্ধ করে কাঁদে: আমির খসরু

ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধু প্রতিক্রিতিতে  রাঙামাটি জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের পুষ্পার্ঘ্য অর্পণ

ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধু প্রতিক্রিতিতে রাঙামাটি জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের পুষ্পার্ঘ্য অর্পণ

তিতাসে হামলায় বিএনপির কর্মসূচি পণ্ড, আহত ১৫

তিতাসে হামলায় বিএনপির কর্মসূচি পণ্ড, আহত ১৫

‘আওয়ামী লীগ কর্মীরা মাঠে নামলে রাজপথ নয়, বিএনপি অলিগলিও খুঁজে পাবে না’

পছন্দ হয়নি কসমেটিকস, অভিমানে নববধূর আত্মহত্যা