রবিবার , ২৮ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

নিউমার্কেটে সংঘর্ষ: তিন মামলার তদন্ত প্রতিবেদন ২ অক্টোবর

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৮, ২০২২ ১০:৩৫ পূর্বাহ্ণ
নিউমার্কেটে সংঘর্ষ: তিন মামলার তদন্ত প্রতিবেদন ২ অক্টোবর

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা পৃথক তিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ২ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। আজ রবিবার ঢাকা মহানগর হাকিম বেগম শুভ্রা চক্রবর্তীর আদালত এ দিন ধার্য করেন।  

এদিন তিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি।

এজন্য আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।

মামলাগুলো হলো- কুরিয়ারকর্মী নাহিদ হত্যা মামলা, পুলিশের ওপর হামলা মামলা এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলা। এদের মধ্যে নিহত নাহিদের বাবা মো. নাদিম হোসেন বাদী হয়ে নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় তিনি অজ্ঞাত আসামি উল্লেখ করেন। পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে এবং পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক দুইটি মামলা দায়ের করেন। দুই মামলাতে নিউ মার্কেটের ব্যবসায়ী, কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ মোট ১২০০ জনকে আসামি করা হয়। এ মামলায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে ২৪ জন এজাহারনামীয়সহ ব্যবসায়ী-কর্মচারী অজ্ঞাতনামা তিনশজন। এছাড়া একই মামলা অজ্ঞাতনামা হিসেবে ঢাকা কলেজের ৭০০ জনকে আসামি করা হয়েছে।

বিস্ফোরক দ্রব্য আইনে করা আরেকটি মামলায় অজ্ঞাতনামা দেড়শ থেকে দুইশজনকে আসামি করা হয়। এর আগে গত ১৭ এপ্রিল রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরিদন সকাল ১০টার পর থেকে দফায় দফায় শুরু হয় সংঘর্ষ।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে দুই যুবক আটক :

খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে দুই যুবক আটক :

বিএনপি দিনে নয়াপল্টনে অফিস করে, রাতে ঘুরে বেড়ায় বিভিন্ন দূতাবাসে: তথ্যমন্ত্রী

বিএনপি দিনে নয়াপল্টনে অফিস করে, রাতে ঘুরে বেড়ায় বিভিন্ন দূতাবাসে: তথ্যমন্ত্রী

অফিস রুমে অনৈতিক কর্মকাণ্ডের সময় প্রেমিক-প্রেমিকাকে আটক

অফিস রুমে অনৈতিক কর্মকাণ্ডের সময় প্রেমিক-প্রেমিকাকে আটক

ইমরান খানের বক্তব্য ভুলভাবে উপস্থানের অভিযোগে পাকিস্তানে সাংবাদিক গ্রেফতার

ইমরান খানের বক্তব্য ভুলভাবে উপস্থানের অভিযোগে পাকিস্তানে সাংবাদিক গ্রেফতার

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেপালের রাষ্ট্রপতি ও ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেপালের রাষ্ট্রপতি ও ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আওয়ামীলীগের সাথে তলেতলে আপস হয়ে গেছে: কাদের

“আমান” এনজিওর নামে জঙ্গি অর্থ্যায়ন

মহানবীর (সা.) শিক্ষা মানবজাতির জন্য অনুসরণীয় : প্রধানমন্ত্রী

মহানবীর (সা.) শিক্ষা মানবজাতির জন্য অনুসরণীয় : প্রধানমন্ত্রী

অনেকেই অনেক কিছু বলবে, এসবে কান দিলে চলবেনা : প্রধানমন্ত্রী

অনেকেই অনেক কিছু বলবে, এসবে কান দিলে চলবেনা : প্রধানমন্ত্রী

পরিমণি নিজেই বিশ্বাস করছে না সে মা হয়েছে ।। রাজ