শুক্রবার , ২ সেপ্টেম্বর ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

সম্রাটের পর জামিনে মুক্ত ক্যাসিনো খালেদ

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ২, ২০২২ ১১:১৬ পূর্বাহ্ণ
সম্রাটের পর জামিনে মুক্ত ক্যাসিনো খালেদ

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের পর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জামিন পেয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া।

বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ সৈয়দ কামাল হোসেন শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। কারাবন্দি অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিন ব্লকে চিকিৎসাধীন ছিলেন তিনি।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, খালেদের বিরুদ্ধে করা সাতটি মামলার সবগুলোতে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার রাতে তিনি কারামুক্ত হলেও হাসপাতাল ছাড়ছেন না।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুদ হাওলাদার বলেন, শুক্রবার দুপুরের আগে হয়তো হাসপাতাল থেকে বাড়ি যেতে পারেন খালেদ মাহমুদ ভূঁইয়া। কিছুদিন আগে চিকিৎসার জন্য কাশিমপুর কারাগার থেকে তাকে বিএসএমএমইউতে নেয়া হয়েছিল।

উল্লেখ্য, রাজধানীতে অবৈধ ক্যাসিনো চালানোর অভিযোগে ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদকে গুলশানের বাসা থেকে অস্ত্রসহ গ্রেফতার করে র‌্যাব। এরপর তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও মানি লন্ডারিং আইনে গুলশান থানায় মোট সাতটি মামলা দায়ের করা হয়।

র‌্যাবের ক্যাসিনোবিরোধী অভিযানে সম্রাট, খালেদ ও জি কে শামীমসহ মোট ১৩ জন গ্রেফতার করা হয়।

এর আগে ২৩ আগস্ট ইসমাইল চৌধুরী সম্রাট জামিনে মুক্তি পেয়েছিলেন। তার আট দিন পর জামিনে মুক্তি পেলেন খালেদ।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
আজ পহেলা বৈশাখ, বাংলা  নববর্ষ বঙ্গাব্দ ১৪২৮।

আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ বঙ্গাব্দ ১৪২৮।

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

হিজবুল্লাহর আরেক কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

প্রধানমন্ত্রীর দেয়া ব্যাংকের শীর্ষপদে গোলাম আযমের মেয়ের জামাই এবং বিএনপি নেতা!

এনআরবিসি”র চেয়ারম্যান তমাল পারভেজের টর্চার সেল,বাংলাদেশ ব্যাংকের মুখে কুলুপ, পর্ব – ১

আমাদের শুধু এখন সামনে এগিয়ে যাওয়ার পালা। পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই- প্রধানমন্ত্রী

আমাদের শুধু এখন সামনে এগিয়ে যাওয়ার পালা। পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই- প্রধানমন্ত্রী

বাড়ি বিক্রি করে দিচ্ছেন উইল স্মিথ!

বিজিপ্রেসে মাসুদুজ্জামান ও শাখাওয়াতের দূর্ণীতির রাম রাজত্ব

বাংলাদেশে শাখা খুলতে চায় রুশ জায়ান্ট এসবার ব্যাংক

লন্ডন থেকে স্লোগান দেয়, প্রতিধ্বনি হয় পল্টনে : সেতুমন্ত্রী