সোমবার , ৫ সেপ্টেম্বর ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

কমতে পারে বৃষ্টিপাতের প্রবণতা

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ৫, ২০২২ ১২:০৩ অপরাহ্ণ
কমতে পারে বৃষ্টিপাতের প্রবণতা

দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত কয়েকদিন ধরে সারাদেশেই বৃষ্টি হচ্ছে। শনিবার সারাদেশে ৪৩টি বৃষ্টি পরিমাপক কেন্দ্রের মধ্যে একটি ছাড়া সবগুলোতেই বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে রবিবার নয়টি কেন্দ্রে বৃষ্টি হয়নি বলে জানিয়েছিল আবহাওয়া বিভাগ।

রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে নীলফামারীর ডিমলায়। তবে রবিবার সিলেটে সর্বোচ্চ ১১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। সোমবার সকাল থেকে ঢাকার আকাশে রোদ ও মেঘের লুকোচুরি খেলা। তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানিয়েছে অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এসময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে জানিয়ে এ আবহাওয়াবিদ বলেন, আগামী তিনদিনের মধ্যে বৃষ্টির প্রবণতা আরও কমতে পারে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
মাটিরাঙ্গার তবলছড়ি ও তাইন্দং এলাকায় ‘ইউপিডিএফ’র সদস্য দ্বারা মারধর আগুন ও গুলিবর্ষণের অভিযোগ

মাটিরাঙ্গার তবলছড়ি ও তাইন্দং এলাকায় ‘ইউপিডিএফ’র সদস্য দ্বারা মারধর আগুন ও গুলিবর্ষণের অভিযোগ

কোভিডে জরুরী খাদ্য সহায়তা : সম্মাননা পেল মীরসরাইের জাহেদ

কোভিডে জরুরী খাদ্য সহায়তা : সম্মাননা পেল মীরসরাইের জাহেদ

আইনের দোহাইয়ে মৃত্যুর মুখে খালেদা জিয়া: ফখরুল

আলীকদমে বসতঘরসহ ধর্মীয় উপাসনালয় গীর্জা ভেঙ্গে দিলো – বন বিভাগ।

আলীকদমে বসতঘরসহ ধর্মীয় উপাসনালয় গীর্জা ভেঙ্গে দিলো – বন বিভাগ।

রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান থাকছে না ট্রাইব্যুনাল আইনে

যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, সে ব্যক্তি ঐ দিন আল্লাহর জিম্মায় চলে যায়।

আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে নিহত ৪

ফ্যাসিস্ট আওয়ামীলীগের নীরব অনুগত লাভলু সিদ্দিকীর বিএনপির কাছে প্রত্যাশা কী?

‘ইন্টারনেট নিয়ন্ত্রণ করে অধিকার হরণ করা হচ্ছে’