সোমবার , ১৭ জুলাই ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

হিরো আলমের ওপর হামলাকে দুঃখজনক বললো ইসি

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১৭, ২০২৩ ১০:১৮ অপরাহ্ণ

ঢাকা-১৯ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের (হিরো আলম) ওপর হামলার ঘটনাকে ‘দুঃখজনক’ হিসেবে উল্লেখ করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সারাদিন শান্তিপূর্ণ ভোট চললেও বিকালে ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে ক্ষমতাসীন দলের কর্মীদের হামলার শিকার হন হিরো আলম।

বিকাল ৩টার পর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে যান তিনি। সেখানে তাকে মারতে মারতে ভোট কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এর আগেই অবশ্য ভোটকেন্দ্র থেকে নিজের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন একতারা প্রতীকের প্রার্থী হিরো আলম। একটি কেন্দ্রে গিয়ে তিনি মারধরের শিকার হন বলে জানান।

এদিকে ভোটে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ না এলেও ঢাকা-১৭ আসনে ভোট শুরুর কয়েক ঘণ্টা পর স্বতন্ত্র প্রার্থী মো. তারেকুল ইসলাম ভূঁঞা ভোট বর্জনের ঘোষণা দেন। তার অভিযোগ, কেন্দ্র তাকে ঢুকতে দেয়া হয়নি এবং প্রতিটা কেন্দ্রে জোর করে নৌকা প্রতীকে সিল দেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের বলেন, ‘ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। প্রতিটি কেন্দ্রেই সুষ্ঠুভাবে ভোট হয়েছে। আনুমানিক ১২-১৩% ভোট পড়েছে বলে ধারণা।’

হিরো আলমের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, ‘১২৪ টি কেন্দ্রে ভোট হয়েছে। একটি কেন্দ্রে সমস্যা হলে সেটাকে বিচ্ছিন্ন ঘটনাই বলতে হয়। স্বতন্ত্র ঐ প্রার্থী লোকজন নিয়ে কেন্দ্রে প্রভাব বিস্তার করতে চেয়েছিলেন। তখন পুলিশ বাধা দিয়েছে।

‘তবে রাস্তায় যারা তাকে মারধর করেছেন, তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবার নির্দেশ দেয়া হয়েছে। এটি দুঃখজনক ঘটনা।’

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

জুরাইনে অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষার্থী নিহত

স্মার্টফোন ফাস্ট করবেন যেভাবে

স্মার্টফোন ফাস্ট করবেন যেভাবে

উন্নয়নের সু-বাতাস বইতে হলে বাংলাদেশ আওয়ামীলীগের পতাকা তলে একত্রিত হয়ে আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে: দীপংকর তালুকদার

উন্নয়নের সু-বাতাস বইতে হলে বাংলাদেশ আওয়ামীলীগের পতাকা তলে একত্রিত হয়ে আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে: দীপংকর তালুকদার

টিকা নিয়ে স্বাস্থ্যবিধি না মানায়, করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়ছে- স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

টিকা নিয়ে স্বাস্থ্যবিধি না মানায়, করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়ছে- স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

পর্যটক বেশে ইয়াবা নিতে এসে ৩ নারী আটক

পর্যটক বেশে ইয়াবা নিতে এসে ৩ নারী আটক

গাজার ত্রাণকেন্দ্রে ইসরায়েলি হামলা, জাতিসংঘকর্মীসহ নিহত পাঁচ

শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

মার্চের শেষের দিকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী।

মার্চের শেষের দিকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী।

খাগড়াছড়িতে ছয় কোটি টাকা ব্যয়ে লক্ষ্মী-নারায়ণ মন্দিরের নতুন ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন:

খাগড়াছড়িতে ছয় কোটি টাকা ব্যয়ে লক্ষ্মী-নারায়ণ মন্দিরের নতুন ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন:

লামায় ত্রিপুরা কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ।

লামায় ত্রিপুরা কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ।