শনিবার , ১৯ আগস্ট ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসায় মার্কিন কংগ্রেসম্যান

প্রতিবেদক
মমতাজ মহল
আগস্ট ১৯, ২০২৩ ১১:৩১ অপরাহ্ণ

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে উন্নয়ন-অগ্রগতি করেছে তাতে এই সরকারের ধারাবাহিকতা দেখতে পারাটা চমৎকার হবে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেসম্যান এন্ড্রু গারবারিনো।

একটি মতবিনিময় সভায় তিনি বলেছেন, জঙ্গি ও সন্ত্রাস দমনে বাংলাদেশ যে কৃতিত্ব দেখিয়েছে তা অনুকরণীয়। আর বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। তবে তার জন্য প্রয়োজন শক্তিশালী গণতন্ত্র বজায় রাখা।

এন্ড্রু গারবারিনো ডেমোক্রেট প্রধান নিউইয়র্কের রিপাবলিকান কংগ্রেসম্যান। একদিন আগেই বাংলাদেশ ককাসের সদস্য হয়েছেন অভিজ্ঞ এই রাজনীতিবিদ।

পরেরদিন শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কে ফ্রেন্ডস অব বাংলাদেশ আয়োজিত একটি মতবিনিময় সভায় যোগ দেন তিনি। সভার প্রায় পুরোটা জুড়ে থাকে বাংলাদেশে নির্বাচন প্রসঙ্গ।

কংগ্রেসম্যান বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যে উন্নতি করেছে, তাতে এই সরকারের ধারাবাহিকতা দেখাটা হবে চমৎকার।

জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অংশগ্রহণের প্রশংসা করে তিনি বলেন, এই ধারা বজায় রাখতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ থেকে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলে আসছেন। এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ছিলেন প্রধানমন্ত্রীর দায়িত্বে। আগামী নির্বাচনে সামনে রেখে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার জরিপে দেখা যাচ্ছে, শেখ হাসিনার জনপ্রিয়তা আগের থেকে আরও বেড়েছে।

যুক্তরাষ্ট্রের এই আইন প্রণেতা বলেন, বর্তমান সরকারের সময়ে জঙ্গি ও সন্ত্রাস দমনে বাংলাদেশ যে কৃতিত্ব দেখিয়েছে, তা অনুকরণীয়। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র।

জানুয়ারিতে হতে যাওয়ার বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমেরিকার বর্তমান সরকারের নীতির বিষয়ে খোঁজ নেয়ার কথাও জানান তিনি।

আলোচনায় রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলেন এই কংগ্রেসম্যান।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
আবদুল আউয়ালসহ বিএনপির ৩৪৬ নেতা–কর্মীর বিরুদ্ধে ২ মামলা সোনাগাজীতে

আবদুল আউয়ালসহ বিএনপির ৩৪৬ নেতা–কর্মীর বিরুদ্ধে ২ মামলা সোনাগাজীতে

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দোকান ভাঙচুর ও জমি দখলের অভিযোগ

করোনা সংক্রমণ ঠেকাতে ফের কক্সবাজারসহ ৪ জেলায় পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

করোনা সংক্রমণ ঠেকাতে ফের কক্সবাজারসহ ৪ জেলায় পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

প্রধানমন্ত্রীর দেয়া ব্যাংকের শীর্ষপদে গোলাম আযমের মেয়ের জামাই এবং বিএনপি নেতা!

গণহত্যার বিচার ও নিরাপদ প্রত্যাবাসন চান রোহিঙ্গারা

সাধু ভূষণ ত্রিপুরার মৃত্যুতে  সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির শোক প্রকাশ:

সাধু ভূষণ ত্রিপুরার মৃত্যুতে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির শোক প্রকাশ:

যুক্তরাজ্যে বসুন্ধরা পরিবারের হাজার কোটি টাকার ২৬ সম্পত্তি

জন্মদিনে ভক্তদের সুখবর দিলেন মোশাররফ করিম

ভাষার মাসে চাকমা ভাষার পঠণ সহায়ক শিক্ষা উপকরণ বিতরণ করলেন পানছড়ির উপজেলা প্রশাসন ।

ভাষার মাসে চাকমা ভাষার পঠণ সহায়ক শিক্ষা উপকরণ বিতরণ করলেন পানছড়ির উপজেলা প্রশাসন ।

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, স্বামীর পাশে সমাহিত হলেন বেগম খালেদা জিয়া