শুক্রবার , ২৭ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

ভারতীয় সমর্থকদের মারধরে হাসপাতালে বাংলাদেশি সমর্থক

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ

ভারতীয় সমর্থকদের উগ্র আচরণের কথা আগেই জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থক মোহাম্মদ রবি। চেন্নাই টেস্টে তাকে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা ওড়াতে দেয়া হয়নি বলে অভিযোগও করেছিলেন। ‘টাইগার রবি’ নামে পরিচিতি পাওয়া এই সমর্থক এবার ভারতীয় সমর্থকদের মারধরের শিকার হলেন। কানপুরে মার খেয়ে হাসপাতালে যেতে হলো তাকে।

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর, সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শুক্রবার মাঠে নামে বাংলাদেশ। কানপুরে ম্যাচ চলাকালে ভারতীয় দর্শকদের মারধরের শিকার আহত হন রবি। এসময় নিরাপত্তাকর্মীরা তাকে উদ্ধার করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত, প্রাথমিক চিকিৎসা দিতে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিন মধ্যাহ্নবিরতির সময় বৃষ্টি নামতে শুরু করলে গ্যালারির ভেতরের দিকে চলে যান বাংলাদেশের এ সমর্থক। এসময় স্থানীয় কিছু সমর্থকের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ভারতীয় সমর্থকদের হামলার শিকার হন তিনি। পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় তাকে।

টাইগার রবি জানান, ভারতীয় সমর্থকদের হামলায় তার পাঁজরের নিচের অংশে আঘাত লেগেছে।

সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই লিখেছে, বাংলাদেশ ক্রিকেট দলের ‘সুপার ফ্যান’ টাইগার রবিকে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন কিছু লোক মারধর করেছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এক পুলিশ কর্মকর্তা জানান, ওই ভক্তকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তার জন্য একটি অ্যাম্বুলেন্স ডাকা হয়।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

আমরা অর্থের ঘাটতিতে কিছুটা অসুবিধায় আছি: সিলেট সুনাম গঞ্জে পরিকল্পনামন্ত্রী

অপরাজিতা সম্মাননা পেলেন বাংলাদেশের প্রথম নারী ফিফা রেফারি জয়া চাকমা

অপরাজিতা সম্মাননা পেলেন বাংলাদেশের প্রথম নারী ফিফা রেফারি জয়া চাকমা

পানছড়ির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চেয়ার দিলো পাবর্ত্য জেলা পরিষদ

পানছড়ির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চেয়ার দিলো পাবর্ত্য জেলা পরিষদ

অবৈধ মার্কেট অপসারণ ও মসজিদ-মন্দির পুকুর সুরক্ষার দাবিতে মানববন্ধন

অবৈধ মার্কেট অপসারণ ও মসজিদ-মন্দির পুকুর সুরক্ষার দাবিতে মানববন্ধন

‘ইন্টারনেট নিয়ন্ত্রণ করে অধিকার হরণ করা হচ্ছে’

বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার-২০২১ তুলে দিলেন প্রধানমন্ত্রী

বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার-২০২১ তুলে দিলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তী উৎসবে যোগ দিতে কাল আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তী উৎসবে যোগ দিতে কাল আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

বান্দরবানে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রবারণা পূর্ণিমা’র উৎসব

বান্দরবানে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রবারণা পূর্ণিমা’র উৎসব

উপজেলা ও গ্রাম পর্যায়ে লাগাতার বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা দেন বিএনপি মহাসচিব

গোপনে শপথ নিয়ে পাঁচ মন্ত্রণালয় চালিয়েছেন মরিসন, অস্ট্রেলিয়াজুড়ে তোলপাড়