বুধবার , ২০ নভেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির শীর্ষ আট পুলিশ

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ২০, ২০২৪ ১১:১৫ পূর্বাহ্ণ

জুলাই-আগস্টের গণহত্যা ও আন্দোলন দমনে সংগঠিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযুক্ত আট শীর্ষ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বুধবার সকাল সোয়ার ১০টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুটি প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

কাশিমপুর কারাগার থেকে আসা প্রথম প্রিজন ভ্যানে মিরপুরের সাবেক ডিসি মোল্লা জসিমউদদীন, ঢাকার সাবেক এএসপি আবদুল্লাহহিল কাফি, সাভার সার্কেরের এএসপি শাহিদুল ইসলাম, গুলশানের ওসি মাজহারুল ইসলাম,  যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসান ও ডিবি পরিদর্শক আরাফাত হোসেনকে
আনা হয়।

এর কিছুক্ষণ পর অপর প্রিজন ভ্যানে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আনা হয়। তাদের সবাইকে রাখা হয় আদালতের হাজত খানায়।

আদালত সূত্র জানিয়েছে, বেলা ১১টায় বসার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা এজলাসে প্রবেশ করেছেন।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে তাদের এই মামলায় গ্রেপ্তারের বিষয়ে শুনানি হবে।

এর আগে গত ৩০ অক্টোবর মোল্লা জসিমউদদীন এবং ৩১ অক্টোবর সাভার সার্কেলের দায়িত্বে থাকা এএসপি শাহিদুল ইসলামকে গ্রেপ্তারের পর ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারপর দুই অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
বান্দরবানে অগ্নিকান্ডে ৭০টি বসতঘর পুড়ে ছাই

বান্দরবানে অগ্নিকান্ডে ৭০টি বসতঘর পুড়ে ছাই

যে মাসে কমতে পারে লোডশেডিং জানালেন পরিকল্পনামন্ত্রী

কঠোর বিধিনিষেধের ১ম দিনে রাজধানীতে  দুপুর পর্যন্ত আটক ২৪৯, গ্রেফতার ৭৩

কঠোর বিধিনিষেধের ১ম দিনে রাজধানীতে দুপুর পর্যন্ত আটক ২৪৯, গ্রেফতার ৭৩

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে আরও ছয় বছরের কারাদণ্ড

শিবগঞ্জে বিএনপির তোরণ ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

শিবগঞ্জে বিএনপির তোরণ ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

বান্দরবানের চিম্বুক পাহাড়ে পাঁচ তারকা হোটেল ও বিনোদন পার্ক নির্মাণের প্রতিবাদে জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ ।

বান্দরবানের চিম্বুক পাহাড়ে পাঁচ তারকা হোটেল ও বিনোদন পার্ক নির্মাণের প্রতিবাদে জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ ।

মাটিরাঙ্গার তবলছড়ি ও তাইন্দং এলাকায় ‘ইউপিডিএফ’র সদস্য দ্বারা মারধর আগুন ও গুলিবর্ষণের অভিযোগ

মাটিরাঙ্গার তবলছড়ি ও তাইন্দং এলাকায় ‘ইউপিডিএফ’র সদস্য দ্বারা মারধর আগুন ও গুলিবর্ষণের অভিযোগ

তারেক রহমানও ‘আয়নাঘরের’ একজন ভিকটিম: মির্জা ফখরুল

জুরাইনে অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষার্থী নিহত

বাংলাদেশসহ অনেক দেশ এখন অর্থনৈতিক চাপের মুখে: রাষ্ট্রপতি