শনিবার , ৩০ নভেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

বাংলাদেশে সংখ্যালঘু পরিস্থিতি নিবিড়ভাবে নজরে রাখছে ভারত: জয়শঙ্কর

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৩০, ২০২৪ ১০:১৩ পূর্বাহ্ণ

ঢাকায় ভারতীয় হাইকমিশন বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে লোকসভায় জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

আজ শুক্রবার (২৯ নভেম্বর) ভারতের লোকসভায় পাঁচটি সুনির্দিষ্ট প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।

জয়শঙ্কর বলেন, সংখ্যালঘুসহ বাংলাদেশের সব নাগরিকের জীবন ও স্বাধীনতা রক্ষার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের। ভারত সরকার গত আগস্ট থেকে সারা বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা, তাদের বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান এবং মন্দির ও ধর্মীয় স্থানে হামলার বেশ কয়েকটি ঘটনা দেখেছে। ভারত সরকার এসব ঘটনা গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং বাংলাদেশ সরকারকে উদ্বেগের কথা জানিয়েছে।

জয়শঙ্কর আরও বলেন, সম্প্রতি বাংলাদেশে দুর্গাপূজা উৎসবের সময়ও মন্দির ও পূজামণ্ডপে হামলার খবর পাওয়া গেছে। ঢাকার তাঁতীবাজারে পূজামণ্ডপে হামলা এবং সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনায় ভারত সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

এসব হামলার পর বাংলাদেশ সরকার দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন এবং বিশেষ নিরাপত্তা দেওয়ার নির্দেশনা দিয়েছিল।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
গভীর রাতে যুবদলকর্মী শাওনের দাফন সম্পন্ন

গভীর রাতে যুবদলকর্মী শাওনের দাফন সম্পন্ন

মিউচুয়াল ফান্ডে হাসান ইমামের ৭০০ কোটি টাকার কারসাজি,নাফিজ ও হাসানকে দুদকের তলব

কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রতিশ্রুতি ভাঙার অভিযোগে আবারও ভারতে আবারও আন্দোলন শুরু

বগুড়ায় হত্যা মামলার আসামির মরদেহ উদ্ধার

বন্ধুর মাথায় ডিম ভেঙে জন্মদিন পালন, আটক ৬

হরিপুর তেলক্ষেত্রে আরো ৩০ মিলিয়ন ব্যারেল তেল আছে

সেন্টমার্টিন নিয়ে গুজবে কান না দেয়ার পরামর্শ আইএসপিআরের

সেন্টমার্টিন নিয়ে গুজবে কান না দেয়ার পরামর্শ আইএসপিআরের

ডেঙ্গুতে আরও ৯ ‍মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা

আমাদের শুধু এখন সামনে এগিয়ে যাওয়ার পালা। পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই- প্রধানমন্ত্রী

আমাদের শুধু এখন সামনে এগিয়ে যাওয়ার পালা। পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই- প্রধানমন্ত্রী