রবিবার , ২০ জুলাই ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

দেশে গণতন্ত্রের সংকট: সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২০, ২০২৫ ১২:৪০ পূর্বাহ্ণ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশজুড়ে ‘গণতন্ত্রের সংকট’ দেখা যাচ্ছে উল্লেখ করে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। শনিবার বিকালে রাজধানীর ফার্মগেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ‘সংগ্রাম শেষ হয়নি। সামনে গণতন্ত্রের যে সংকট দেখা যাচ্ছে, সেই সংকট থেকে উত্তরণের জন্য আমাদের সবাইকে অনেক বেশি সজাগ ও সতর্ক থাকতে হবে।’’ তিনি আরও বলেন, ‘‘আমাদের গণতন্ত্র উত্তরণের স্বপ্ন বাস্তবায়িত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যতের জন্য কাজ করতে হবে।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আমার বিশ্বাস আমাদের তরুণ নেতা, যিনি বাংলাদেশের মানুষের কাছে স্বপ্ন দেখিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং সত্যিকার অর্থে একটি স্বাধীন, সার্বভৌম, অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব।’

উল্লেখ্য, ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের উদ্যোগে ‘গণঅভ্যুত্থান-২০২৪: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে’ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে অনুরোধ থাকবে, নির্বাচনের পর যদি সরকার গঠন হয়, তাহলে দেশের শহীদ পরিবারের পুনর্বাসন ও সহায়তার ব্যবস্থা করতে হবে।’ তিনি প্রস্তাব দেন, ‘শহীদ পরিবারের জন্য একটি তহবিল গঠন করা হোক, যাতে তারা সহায়তা পায়।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘বর্তমান রাজনৈতিক অবস্থায় ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা চলছে, আমরা তা রোধ করব। আমরা ভালো ও সুষ্ঠু নির্বাচন চাই, যাতে দেশের সব মানুষ ঐক্যবদ্ধভাবে দেশ এগিয়ে নিয়ে যেতে পারে।’

তিনি সরকারের অস্বচ্ছতার কথাও উল্লেখ করে বলেন, ‘‘আমার এলাকায় বিভিন্ন দলের মিছিল হয়েছে, কিন্তু অনেক সময় কোনো আওয়াজ পাই না। আমি দেখি আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে যাচ্ছেন। গতকালও অন্য দলের পদযাত্রায় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। এটা গ্রহণযোগ্য নয়।’’

সভায় আরও বক্তব্য দেন অধ্যাপক তৌফিকুল ইসলাম মিথিল, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, রুহুল কবির রিজভী, অধ্যাপক মোর্শেদ হাসান খান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
শিবগঞ্জে বিএনপির তোরণ ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

শিবগঞ্জে বিএনপির তোরণ ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

যে মাসে কমতে পারে লোডশেডিং জানালেন পরিকল্পনামন্ত্রী

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ২০২০ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ২০২০ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আবদুল আউয়ালসহ বিএনপির ৩৪৬ নেতা–কর্মীর বিরুদ্ধে ২ মামলা সোনাগাজীতে

আবদুল আউয়ালসহ বিএনপির ৩৪৬ নেতা–কর্মীর বিরুদ্ধে ২ মামলা সোনাগাজীতে

খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষকের নামে মামলা, তদন্ত কমিটি গঠন।

খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষকের নামে মামলা, তদন্ত কমিটি গঠন।

ক্ষমতায় এসে আমরা প্রতিশোধ নিতে যাইনি: প্রধানমন্ত্রী

ইচ্ছেমতো এই দেশ চালানো যাবে না, আন্দোলনে এই বার্তা স্পষ্ট: সোহেল তাজ

ছাত্রলীগের মারধরে কানের পর্দা ফেটে গেছে সেই শিক্ষার্থীর

মুক্তি পেলেন পি কে হালদারের সহযোগীর দুই মেয়ে

টিকার জন্য হুমকির মুখে ভারত ছাড়লেন সেরাম সিইও

টিকার জন্য হুমকির মুখে ভারত ছাড়লেন সেরাম সিইও