বৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

জয়শঙ্করের সফর রাজনৈতিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১, ২০২৬ ১১:৩৯ অপরাহ্ণ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে আন্তঃরাষ্ট্রীয় বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি এটিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে শিষ্ঠাচার ও সৌজন্যবোধ হিসেবে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তার সফর সংক্ষিপ্ত ছিল। কিন্তু তিনি পুরো অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন, তারপর চলে গেছেন। এটা একটা ভালো শিষ্ঠাচার, এর চেয়ে বেশি কিছু অর্থ খুঁজতে না যাওয়াই ভালো।

তিনি বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফরকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা উচিত নয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় দক্ষিণ এশীয় সব দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

তৌহিদ হোসেন বলেন, জয়শঙ্করের সঙ্গে আমার কোনো একান্ত বৈঠক হয়নি, কিংবা দ্বিপাক্ষিক আলোচনার সুযোগও ছিল না। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সারদার আয়াজ সাদিকসহ অন্যান্য বিদেশি অতিথিরাও ছিলেন।

জয়শঙ্করের সফর বাংলাদেশ-ভারত উত্তেজনা প্রশমনে সহায়ক হবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এর উত্তর ভবিষ্যতে মূল্যায়ন করতে হবে।

তৌহিদ আরও বলেন, বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশেই নয়, প্রতিবেশী দেশগুলোতেও তার ইতিবাচক ভাবমূর্তি ছিল। তিনি সব রাজনৈতিক মতাদর্শের মানুষের কাছে সম্মান ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

তিনি উল্লেখ করেন, এই স্বীকৃতি তার জানাজায় দক্ষিণ এশিয়াজুড়ে বিদেশি নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের অংশগ্রহণকে স্বাভাবিক করেছে।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বুধবার ঢাকা আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সারদার আয়াজ সাদিক। ভুটান, নেপাল ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূতও এ উপলক্ষে ঢাকায় আসেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

নিজের বাল্যবিবাহ ঠেকাল নিজেই সপ্তম শ্রেণির ছাত্রী

একদিনে রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে

সেলুন ব্যবসায়ী যিশু এখন সবজি বিক্রেতা

চা শ্রমিকের মজুরি বেড়ে ১৪৫ টাকা, আন্দোলন প্রত্যাহার

আওয়ামীলীগ উপদেষ্টার ব্যাংকের এমডি জামাত নেতা !

রাঙামাটিতে মোটর সাইকেল ও জীপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

রাঙামাটিতে মোটর সাইকেল ও জীপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

বঙ্গবন্ধু হত্যার পেছনে কারা জড়িত ছিলো তা খুঁজে বের করতে চলতি বছরে কমিশন গঠন করা হবে

প্রধানমন্ত্রীকে উপহার দেয়া হলো দেশে তৈরি প্রথম কলাবতী শাড়ি

ময়মনসিংহের বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে  শীতবস্ত্র বিতরণ।

ময়মনসিংহের বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

শ্রীমঙ্গলে চা-বাগানের টিলাধসে ৪ নারী শ্রমিকের মৃত্যু