বৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

খালেদা জিয়ার শোক বইতে রাজনাথ সিংয়ের বার্তা

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১, ২০২৬ ১১:৪০ অপরাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শোক বইতে নিজের বার্তা লিখে স্বাক্ষর করেন তিনি।

শোকবার্তায় রাজনাথ সিং লেখেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। এই দুঃসময়ে তিনি তার পরিবারের সদস্যদের এবং বাংলাদেশের মানুষের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

হাইকমিশনে পৌঁছালে বাংলাদেশ হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ তাকে স্বাগত জানান। এরপর সেখানে কর্মরত কূটনীতিক ও কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। পরে তিনি শোক বইতে স্বাক্ষর করেন এবং খালেদা জিয়ার ছবির সামনে দাঁড়িয়ে দু’হাত তুলে নীরবে শ্রদ্ধা জানান।

বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে স্মরণে হাইকমিশনে একটি শোক বই খোলা হয়েছে। এতে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা শোকবার্তা লিখছেন।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতের একজন শীর্ষ মন্ত্রীর এমন সরাসরি শোক প্রকাশ দ্বিপক্ষীয় সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রতিফলন। এটি দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও একটি ইতিবাচক বার্তা বহন করে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান তমাল পারভেজের কুকীর্তি

পরীমনি-রাজের ছেলেকে দেখে এলেন রিয়াজ-নিপুণ

নাটোরে পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে কুপিয়ে হত্যা

ভালোবাসা দিবসে বিয়ে করলেন ক্রিকেটার নাসির

ভালোবাসা দিবসে বিয়ে করলেন ক্রিকেটার নাসির

মাটিরাঙ্গার তবলছড়ি ও তাইন্দং এলাকায় ‘ইউপিডিএফ’র সদস্য দ্বারা মারধর আগুন ও গুলিবর্ষণের অভিযোগ

মাটিরাঙ্গার তবলছড়ি ও তাইন্দং এলাকায় ‘ইউপিডিএফ’র সদস্য দ্বারা মারধর আগুন ও গুলিবর্ষণের অভিযোগ

নরসিংদীতে ইউপি সদস্য হত্যায় থানায় মামলা

মঠবাড়িয়ায় পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির সমাবেশ

মঠবাড়িয়ায় পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির সমাবেশ

ইস্টার্ন ব্যাংকের এফডিআর জালিয়াতি, উর্ধতন কর্মকতারদের জড়িত থাকার অভিযোগ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ২২ জেলে উদ্ধার

খাগড়াছড়িতে সাড়ে ৭হাজার অসহায় পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর ইফতার সামগ্রী উপহার:

খাগড়াছড়িতে সাড়ে ৭হাজার অসহায় পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর ইফতার সামগ্রী উপহার: