বৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

৩৩ বলের অ্যালেনের সেঞ্চুরি, প্রোটিয়াদের চুরমার করে ফাইনালে নিউজিল্যান্ড

প্রতিবেদক
MD SOLAIMAN
মার্চ ৫, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৭০ রানের লক্ষ্যকে স্রেফ ছেলেখেলায় পরিণত করলো নিউজিল্যান্ড। ওপেনার ফিন অ্যালেনের খুনে ব্যাটিংয়ে প্রোটিয়াদের গুঁড়িয়ে দিয়ে ৯ উইকেটের জয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করলো কিউইরা।

ম্যাচে ৩৩ বলে ১০০ রান পূর্ণ করে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ফিন অ্যালেন। তার এই তাণ্ডবে মাত্র ১৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

লক্ষ্য তাড়ায় শুরু থেকেই প্রোটিয়া বোলারদের ওপর চড়াও হন দুই কিউই ওপেনার টিম সিফার্ট ও ফিন অ্যালেন। পাওয়ারপ্লেতে দক্ষিণ আফ্রিকা একের পর এক গতিসম্পন্ন বোলার আনলেও কোনো লাভ হয়নি। সিফার্ট ও অ্যালেনের উদ্বোধনী জুটিতেই আসে ১১৭ রান, যা ম্যাচের ভাগ্য গড়ে দেয়। দক্ষিণ আফ্রিকার বোলারদের লাইন-লেংথ ছিলো পুরোপুরি ছন্নছাড়া।

ম্যাচ শেষে ফিন অ্যালেন বলেন, বিশ্বকাপের মতো বড়ো মঞ্চে এমন বিধ্বংসী ইনিংস খেলে উচ্ছ্বসিত। তিনি বলেন, লক্ষ্য ছিল আক্রমণাত্মক। আমি ভালো পজিশনে গিয়ে বল মারতে চেয়েছিলাম। শুরুতেই ওদের ব্যাকফুটে ঠেলে দেওয়া ছিলো আমাদের পরিকল্পনা।

অ্যালেন বলেন, সিফার্ট যেভাবে শুরুটা এনে দিয়েছিলো, তা আমাকে অনেক সাহায্য করেছে। আমরা দুজনেই সোজা ব্যাটে খেলার চেষ্টা করেছি এবং ব্যাটিংটা দারুণ উপভোগ করেছি।

উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়া এবং অনুশীলন খুবই জরুরি উল্লেখ করে তিনি বলেন, বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে ব্ল্যাক সয়েল (কালো মাটি) পিচে খেলার অভিজ্ঞতা আমাদের অনেক কাজে দিয়েছে। আমরা এখন রোববারের ফাইনালের দিকে তাকিয়ে আছি।

এই জয়ে নিউজিল্যান্ডের সামনে এখন বিশ্বজয়ের সুযোগ। অন্যদিকে, দারুণ ফর্মে থেকে সেমিফাইনালে উঠলেও নিউজিল্যান্ডের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে পুরোপুরি দিশেহারা দেখিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।

এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। শুরুতেই তাদের স্পিনে প্রোটিয়াদের টপ অর্ডার নড়বড়ে হয়ে যায়। মাঝখানে ব্রেভিস, স্টাবস কিছুটা রান যোগ করেন। তবে ইয়ানসেনের ফিফটিতে লড়াকু পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু সেই পুঁজি নিয়ে কিউইদের সামনে খরকূটর মতো উড়ো যায় দক্ষিণ আফ্রিকা।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

সৌদি আরবে জাতীয় শোক দিবস পালন

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ২০২০ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ২০২০ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

খাগড়াছড়ি কারাগারে মামলার আসামী মিলন ত্রিপুরার রহস্যজনক মৃত্যু:

খাগড়াছড়ি কারাগারে মামলার আসামী মিলন ত্রিপুরার রহস্যজনক মৃত্যু:

বড় সংস্কার করছি, চীনের সমর্থন খুব দরকারি: ড. ইউনূস

ফেসবুক-ইউটিউবে এক বছরে কত টাকার বিজ্ঞাপন যায়, জানতে চায় বিটিআরসি

খাগড়াছড়িতে বৈসু, সাংগ্রাই ও বিঝু উৎসব শুরু: মানছে না স্বাস্থ্য বিধি

খাগড়াছড়িতে বৈসু, সাংগ্রাই ও বিঝু উৎসব শুরু: মানছে না স্বাস্থ্য বিধি

বিএসটিআই’র অভিযান: অনুমোদনহীন পণ্য রাখায় জরিমানা

প্রতিটি গ্রাম একদিন ডিজিটাল পল্লী হবে – মোস্তাফা জব্বার

গোপনে শপথ নিয়ে পাঁচ মন্ত্রণালয় চালিয়েছেন মরিসন, অস্ট্রেলিয়াজুড়ে তোলপাড়

খাগড়াছড়িতে পরীক্ষায় বেশি নম্বর দেয়ার প্রলোভনে ধর্ষণ চেষ্টা অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

খাগড়াছড়িতে পরীক্ষায় বেশি নম্বর দেয়ার প্রলোভনে ধর্ষণ চেষ্টা অভিযুক্ত শিক্ষক গ্রেফতার