Insidebusinessnews

কাশিমপুর কারাগারের কারারক্ষী পাপিয়া কান্ড!

নিজস্ব প্রতিবেদক: কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক নারী কারারক্ষীর বিরুদ্ধে নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত কারারক্ষী পাপিয়া সুলতানা (নং-১৩৫৮৭) বর্তমানে কারাগারটিতে কর্মরত রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, তিনি কারাগারের সাক্ষাৎ কক্ষে দায়িত্ব পালনকালে বন্দিদের স্বজনদের সাক্ষাতের ব্যবস্থা করে অবৈধভাবে অর্থ গ্রহণ করতেন। অভিযোগ ওঠার পর তাকে সাক্ষাৎ কক্ষের দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।

এছাড়া অভিযোগকারীদের দাবি, ওই দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর তিনি বিভিন্নভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে বিশেষ সুবিধা আদায়ের চেষ্টা করছেন।

অভিযোগে আরও বলা হয়েছে, এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কর্মরত থাকাকালীনও তিনি বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। সে সময়ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ উঠেছিল বলে দাবি করা হয়েছে।

একই সঙ্গে কারা অধিদপ্তরের আইসিটি সেলে কর্মরত থাকার সময় তার বিরুদ্ধে কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগও উত্থাপিত হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত কারারক্ষী পাপিয়া সুলতানার কোনো বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে কারা কর্তৃপক্ষও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।

Related posts

বিশ্বকাপ বিক্রির ব্যর্থ চেষ্টা, ফিফাকে আইনি নোটিশ উয়েফার

bangladmin

‘শেখ হাসিনাকে ধরে-বেঁধে ফেরত আনতে চাই, তবে আইনি অধিকার পাবেন’

bangladmin

জুলাই আন্দোলন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী

bangladmin

নোয়াখালীতে কোমরে গোঁজা তিন বিদেশি পিস্তলসহ যুবক আটক

bangladmin

চলতি অর্থবছরে ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানী

bangladmin

Leave a Comment