মঙ্গলবার , ২৩ মার্চ ২০২১ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেপালের রাষ্ট্রপতি ও ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২৩, ২০২১ ৬:৫৮ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেপালের রাষ্ট্রপতি ও ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ধানমন্ডী ৩২ এ বঙ্গবন্ধর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন সফররত নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী ও ভূটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

মঙ্গলবার (২৩ মার্চ) সকালে পৃথক পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেপালের রাষ্ট্রপতি ও ভূটানের প্রধানমন্ত্রী। প্রথমে পৌনে ১১ টায় বঙ্গবন্ধর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী।সেখানে বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানা তাকে অভ্যর্থনা জানান। বিদ্যা দেবী ভাণ্ডারীর মেয়ে ঊষা কিরণ ভাণ্ডারীও সেখানে ছিলেন।

এরপর তিনি কন্যাকে নিয়ে বঙ্গবন্ধু জাদুঘরে যান পরিদর্শণে। প্রায় বিশ মিনিট পরিদর্শনের শেষে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এসময় বঙ্গবন্ধুর কণিষ্ঠ কন্যা শেখ রেহানা উপস্থিত ছিলেন।আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রী জাহেদ মালিক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর এন আই খান ।

ভূটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। ছবি: খোলা বার্তা

অন্যদিকে, ভূটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং সাড়ে ১১টায় ধানমন্ডি ৩২ এ আসেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান । সেখানে ১ মিনিট নীরবতা পালন করেন তিনি। এরপর বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে যোগ দিতে  নেপালের প্রেসিডেন্ট ও ভূটানের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসেন।

আগামী ২৬ ও ২৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে যোগ দিতে  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসার কথা রয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
চিকিৎসা সেবার খাতে বেসরকারী বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহব্বান: প্রধানমন্ত্রী

চিকিৎসা সেবার খাতে বেসরকারী বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহব্বান: প্রধানমন্ত্রী

সাফ চ্যাম্পিয়নশিপে উড়ছে বাংলাদেশ, শ্রীলঙ্কার জালে আজও ৫ গোল

আজারবাইজানের বিমান ভূপাতিত করার দায় স্বীকার করলো রাশিয়া

দেশনেত্রী বিদায়ে নিস্তব্ধ ফিরোজা, শোকাতুর গুলশান

খাগড়াছড়ির ডিসি প্রতাপ চন্দ্র বিশ্বাসকে নিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন:

খাগড়াছড়ির ডিসি প্রতাপ চন্দ্র বিশ্বাসকে নিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন:

‘নবজাতক পাওনা’ নামে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪ হিজড়া কারাগারে

রাজধানীতে হিজড়া-হকারদের মারামারি, আহত ৬

রাজধানীতে হিজড়া-হকারদের মারামারি, আহত ৬

বান্দরবানের আলীকদমে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

বান্দরবানের আলীকদমে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

চাঁদা না পেয়ে রাবি শিক্ষার্থীকে ৩ ঘণ্টা ধরে পেটালেন ছাত্রলীগ নেতা!

বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি

বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি