রবিবার , ১১ এপ্রিল ২০২১ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

লকডাউনেও খোলা থাকবে শিল্প কারখানা

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ১১, ২০২১ ৯:৩৩ অপরাহ্ণ
লকডাউনেও খোলা থাকবে শিল্প কারখানা

আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া কঠোর লকডাউনেও শিল্প কারখানা খোলা থাকবে বলে, শিল্প মালিকদের আশ্বস্ত করেছে, মন্ত্রিপরিষদ।

রোববার (১১ এপ্রিল) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ হাতেম।

তিনি বলেন, কঠোর লকডাউনের সময় শিল্প কারখানা খোলা থাকবে। এসব কারখানায় কাঁচামাল সরবরাহকারী যানবাহন চলাচল করবে।

রোববার বিকেল ৩টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চ্যুয়াল বৈঠকে মোহাম্মদ হাতেম ছাড়াও এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিম, বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবদুস সালাম, নব-নির্বাচিত সভাপতি ফারুক হাসান ও বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমইএ’র সভাপতি মোহাম্মদ আলী অংশ নেন।

বিকেএমইএ’র সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, সরকার আগামী বুধবার থেকে সম্পূর্ণ লকডাউন করলেও ওই সময়ে শিল্প-কারখানা চলবে। মন্ত্রিপরিষদ সচিব আমাদের নিশ্চিত করে বলেছেন, লকডাউনে শিল্প কারখানা ছাড়া সব বন্ধ থাকবে। ব্যাংক বন্ধ থাকলে আমদানি রফতানিতে সমস্যা হবে, এটি মন্ত্রিপরিষদ সচিবকে জানানো হলে তিনি পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। আজ বা আগামীকাল এ নিয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানান তিনি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বিএনপি কি আবারও আগুন সন্ত্রাসে ফিরছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে শাখা খুলতে চায় রুশ জায়ান্ট এসবার ব্যাংক

জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে মালদ্বীপের প্রেসিডেন্টের শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে মালদ্বীপের প্রেসিডেন্টের শ্রদ্ধা

সাংবাদিক মধু ত্রিপুরার পিতা অপূর্ণ কুমার ত্রিপুরার মৃত্যুতে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার শোক

সাংবাদিক মধু ত্রিপুরার পিতা অপূর্ণ কুমার ত্রিপুরার মৃত্যুতে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার শোক

খাগড়াছড়িতে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়িতে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করলো আইসিসি

মাদারীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে পুলিশের লাঠিচার্জ

মাদারীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে পুলিশের লাঠিচার্জ

পরিমণি নিজেই বিশ্বাস করছে না সে মা হয়েছে ।। রাজ

ঢাকায় পাতাল রেল কতটা উপযোগী

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান তমাল পারভেজের কুকীর্তি