শনিবার , ১৭ এপ্রিল ২০২১ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

চলে গেলেন নায়িকা কবরী

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ১৭, ২০২১ ১২:১৫ অপরাহ্ণ
চলে গেলেন নায়িকা কবরী

সাবেক সংসদ সদস্য, চিত্রনায়িকা ও নির্মাতা সারাহ বেগম কবরী, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন ।

শুক্রবার দিনগত রাত ১২টা ২০মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

কবরীর ছেলে শাকের চিশতী এ খবরটি নিশ্চিত করেন।

গত ৫ এপ্রিল করোনা আক্রান্ত হন এই গুণী অভিনেত্রী। তিনি দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তার ফুসফুসের মারাত্মক ক্ষতি হয়েছিলো বলে জানিয়েছিলো চিকিত্সকেরা।

১৯৫০ সালের ১৯ জুলাই চট্টগ্রামের বাঁশখালীতে জন্ম নেন তিনি। কবরীর পূর্ব নাম ছিলো মিনা পাল। শৈশব ও কৈশোর কেটেছে চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে। ১৯৬৪ সালে মাত্র ১৩ বছর বয়সে নির্মাতা সুভাষ দত্তের ‘সুতরাং’ চলচ্চিত্রে অভিনয় করে মিনা পাল থেকে কবরী হয়ে উঠেন তিনি।

‘সুতরাং’ দিয়ে চলচ্চিত্রে অভিষেকের পরের বছর অভিনয় করেন ‘জলছবি’ ও ‘বাহানা’য়, ১৯৬৮ সালে ‘সাত ভাই চম্পা’, ‘আবির্ভাব’, ‘বাঁশরি’, ‘যে আগুনে পুড়ি’। ১৯৭০ সালে ‘দীপ নেভে নাই’, ‘দর্পচূর্ণ, ‘ক খ গ ঘ ঙ’, ‘বিনিময়’ ছবিগুলো। দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে ‘নীল আকাশের নিচে’, ‘ময়নামতি’, ‘সুজন সখী’, ‘স্মৃতিটুকু থাক’, ‘সারেং বউ’, ‘তিতাস একটি নদীর নাম’সহ তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম বন্দরের চাকরির পরীক্ষায় পাস করেননি কেউ

খাগড়াছড়ির ডিসি প্রতাপ চন্দ্র বিশ্বাসকে নিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন:

খাগড়াছড়ির ডিসি প্রতাপ চন্দ্র বিশ্বাসকে নিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন:

করোনার টিকা গ্রহণের পরও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর।

করোনার টিকা গ্রহণের পরও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর।

খাগড়াছড়িতে সাড়ে ৭হাজার অসহায় পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর ইফতার সামগ্রী উপহার:

খাগড়াছড়িতে সাড়ে ৭হাজার অসহায় পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর ইফতার সামগ্রী উপহার:

জমি কেনার আগে অবশ্যই আপনাকে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে

‘নারীরা কখন-কাকে বিয়ে করবে ও গর্ভধারণ করবে, সেটা সম্পূর্ণ নারীর অধিকার’

ফ্লোরিডায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিল্টন’, ব্যাপক সতর্কতা

‘সরকার তেলের দাম বাড়িয়ে মুনাফা করে কিন্তু মানুষের কষ্ট বোঝে না’

একই স্থানে আ. লীগ-বিএনপির সভা, পরশুরামে ১৪৪ ধারা

কুমিল্লার লাকসামে ট্রিপল মার্ডারের মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী ১৭ বছর পর গ্রেফতার

কুমিল্লার লাকসামে ট্রিপল মার্ডারের মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী ১৭ বছর পর গ্রেফতার