শুক্রবার , ৩০ এপ্রিল ২০২১ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

পানছড়ি লতিবান ইউনিয়নে পানিতে ডুবে একই এলাকার তিন শিশুর মৃত্যুঃ

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ৩০, ২০২১ ৪:০৩ অপরাহ্ণ
পানছড়ি লতিবান ইউনিয়নে পানিতে ডুবে একই এলাকার তিন শিশুর মৃত্যুঃ

দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি।।

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় পানিতে ডুবে একই এলাকার তিন শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০এপ্রিল ২০২১খ্রিঃ) সকালে উপজেলার লতিবান ইউনিয়নের কারিগরপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। আকস্মিক এই মৃত্যুতে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।

নিহতদের তিন জনের মধ্যে দু’জন একই পরিবারের শিশু, আপন ভাই ও বোন। তারা হলো: কারিগরপাড়া এলাকার বাসিন্দা সুমন ত্রিপুরার কন্যা খুমবারটি ত্রিপুরা (৮) ও ছেলে আব্রাহাম ত্রিপুরা (৫)। এছাড়া নিহত অপর শিশু একই এলাকার বাসিন্দা তাপস ত্রিপুরা ছেলে প্রাণটি ত্রিপুরা (৭)।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দুলাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় লতিবান ইউনিয়ন পরিষদ সদস্য কিরণ লাল ত্রিপুরা জানান, সকালে খেলার ছলে বাড়ির পার্শ্ববর্তী একটি ছড়ায় গোসল করতে নামে ওই তিন শিশু। ছড়াটি আগে থেকেই বাঁধ দেয়া ছিলো, ফলে এর গভীরতাও ছিলো বেশী। যার কারণে তাদের এই মর্মান্তিক পরিণতি। বেলা ১১টার দিকে লাশ ভেসে ওঠায় তা স্থানীয়দের নজরে আসে। যদিও পরে তাদেরকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছিলো তবে ততোক্ষণে মারা গেছে তারা।

পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাঃ শ্যামল চাকমা জানান, হাসপাতালে আনার আগে তাদের মৃত্যু হয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
বাংলাদেশ কারিগিরি শিক্ষা বোর্ডের অনুমোদন পেলো রাজশাহীর গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল।

বাংলাদেশ কারিগিরি শিক্ষা বোর্ডের অনুমোদন পেলো রাজশাহীর গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল।

ইতালি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মহানবী (সা.) কে নিয়ে বিতর্কিত মন্তব্য, গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পরই জামিন

সেই জজ মিয়াকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ

প্রতিটি গ্রাম একদিন ডিজিটাল পল্লী হবে – মোস্তাফা জব্বার

শাকিবের ভুল ইংরেজি নিয়ে যা বললেন অভিনেত্রী ভাবনা

জঙ্গি উত্থান নিয়ে সতর্ক করা হলো ১৪ কংগ্রেসম্যানকে

শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিবেকানন্দ বিদ্যানিকেতন

শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিবেকানন্দ বিদ্যানিকেতন

আঞ্জমান শিরিন এর জন্মদিনে কলিকাতা থেকে ভক্ত সন্তানের চিঠি

সোনাইমুড়ীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৫

সোনাইমুড়ীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৫