রবিবার , ১৪ মার্চ ২০২১ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

বান্দরবানের আলীকদমে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত এক বৃদ্ধা ।

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১৪, ২০২১ ৮:৩৭ অপরাহ্ণ
বান্দরবানের  আলীকদমে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত এক বৃদ্ধা ।

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ
আলীকদম প্রতিনিধি।

বান্দরবানের আলীকদম উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের দূর্গম এলাকায় কনসম ঝিরিতে রোববার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধ ক্রইলং ম্রো আলীকদমের সমথং পাড়ার বাসিন্দা বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী মেইনপং ম্রো জানান, ক্রইলং ম্রো কনসম ঝিরিতে রাতে জাল পেতে রাখতেন। সকালে গিয়ে সেই মাছ আনতেন।

১৪ মার্চ রোববার সকালে তারা তিনজন একসঙ্গে বের হন। ক্রইলং যান কনসম ঝিরিতে। বাকি দুজন ছিলেন অন্য ঝিরিতে। এ সময় একটি ছানাসহ মা ভালুক এসে ক্রইলংকে আক্রমণ করে। পরে প্রাণীটি পাহাড়ের মধ্যে চলে যায়।

আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম জানান, সেনাবাহিনী আহত ক্রইলংকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। আলীকদম সেনাবাহিনীর সহযোগীতায় উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টার যোগে চট্টগ্রামে নেয়া হয়েছে।

এর আগে ২৬ ফেব্রুয়ারি জুম কাটতে যাওয়ার সময় বান্দরবান সদরের চিম্বুক ম্রো পাড়ায় ভালুকের আক্রমণের শিকার হন ইয়ান ওয়াই ম্রো ও পাঁচ বছরের নাতি মাংলিউ ম্রো।

তাদের উদ্ধার করে বান্দরবান ইম্যানুয়েল মেডিক্যাল সেন্টারে নেয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর হেলিকপ্টারে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ

হিজবুল্লাহর আরেক কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

চিকিৎসাসেবা নিশ্চিতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ফিলস লাইক তাপমাত্রা কী, কীভাবে মাপা হয়

কাউকে জয়ী করা বা হারানো নির্বাচন কমিশনের দায়িত্ব নয়: সিইসি

নারী লিপ্সু কাদির মোল্লার বিরুদ্ধে ধর্ষনের গল্প পর্ব-১

টিসিবির জন্য ১ কোটি লিটার সয়াবিন তেল ও মসুর ডাল কিনছে সরকার

গাজীপুরে প্রাইভেটকারের ভেতর থেকে নিখোঁজ শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধার

উপজেলা ও গ্রাম পর্যায়ে লাগাতার বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা দেন বিএনপি মহাসচিব

সেলুন ব্যবসায়ী যিশু এখন সবজি বিক্রেতা