বুধবার , ১০ ফেব্রুয়ারি ২০২১ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

অনেকেই অনেক কিছু বলবে, এসবে কান দিলে চলবেনা : প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১০, ২০২১ ৭:২১ অপরাহ্ণ
অনেকেই অনেক কিছু বলবে, এসবে কান দিলে চলবেনা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যখন করোনার ভ্যাকসিন আসছে, নানাজন নানা কথা বলেছে, আমরা কিন্তু কোনও দিকে তাকাইনি। আমার কাছে মানুষই বড় তাই অনুমোদন হলে আমরাই যাতে প্রথমে টিকা পাই ,সেজন্য আগেই টাকা দিয়ে রেখেছিলাম। ৪০ বছরের ওপর বয়সী ও মানুষের জন্য সবসময় কাজ করে এমন লোকাদের আগে দিচ্ছি। তাই কোনও অপপ্রচারে মনযোগ দেয়া যাবে না।’

বুধবার (১০ ফেব্রুয়ারি) কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ১১ নভেম্বের যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী হলেও মহামারির কারণে পিছিয়ে আজকে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে যুবলীগ নেতাদের সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতার আদর্শ ধারণ কর রাজনীতি করতে গিয়ে যারা লোভের বশবর্তী হয়ে অর্থ-সম্পদকে বড় করে দেখেছে, তারা কিন্তু টিকতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘শুধু বক্তৃতা-স্লোগান নয়, মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে একজন মানুষও ক্ষুধার্ত থাকবে না। দারিদ্র্য থাকবে না। যেটা ছিল জাতির পিতার স্বপ্ন। প্রতিটি সময় অন্যায়ের প্রতিবাদ করেছে যুবলীগ। দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে। দুর্যোগ আসবে-যাবে। নিজেদের শক্ত থাকতে হবে। মানুষের পাশে থাকতে হবে।’

এ সময় সরকারের উন্নয়নের বিবরণ তুলে ধরে তিনি বলেন, ‘যারা ২১ বছর ক্ষমতায় ছিল, এরশাদ, জিয়া ও খালেদা জিয়া প্রত্যেকে নিজেদের ভাগ্য নিয়ে ব্যস্ত ছিলেন। মানুষের জন্য কিছু করেননি। আওয়ামী লীগই মানুষের জন্য কাজ করেছে ও করছে।’

শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া বলেছিলেন, আওয়ামী লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। আমি নাকি বিরোধী দলের নেতাও হতে পারব না। এখন আমরা ক্ষমতায় আছি বলে মানুষের কল্যাণে কাজ করতে পারছি। এ জন্য আমরা মানুষের কাছে কৃতজ্ঞ।’

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের দিকে তাকিয়ে চা শ্রমিকরা

ছেলের সামনেই মাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্নার অডিও ফাঁস

খাগড়াছড়িতে পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নগদ অর্থ বিতরণ:

খাগড়াছড়িতে পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নগদ অর্থ বিতরণ:

খাগড়াছড়িতে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের চট্টগ্রাম মহানগর শাখার নবীন বরণ অনুষ্ঠান পালিত

খাগড়াছড়িতে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের চট্টগ্রাম মহানগর শাখার নবীন বরণ অনুষ্ঠান পালিত

অফিস রুমে অনৈতিক কর্মকাণ্ডের সময় প্রেমিক-প্রেমিকাকে আটক

অফিস রুমে অনৈতিক কর্মকাণ্ডের সময় প্রেমিক-প্রেমিকাকে আটক

কুমিল্লার লাকসামে ট্রিপল মার্ডারের মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী ১৭ বছর পর গ্রেফতার

কুমিল্লার লাকসামে ট্রিপল মার্ডারের মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী ১৭ বছর পর গ্রেফতার

যারা অন্যের আনুকূল্যে টিকে থাকে, তাদের সরকারে যাওয়ার অধিকার নেই: ফখরুল

মানুষ কষ্ট করছে, প্রধানমন্ত্রীরও ঘুম নেই : ওবায়দুল কাদের

দেশে এইচএমপিভি আক্রান্ত নারী মারা গেছেন