বুধবার , ১০ মার্চ ২০২১ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

খাগড়াছড়িতে ভাড়াতিয়াদের দ্বারা মালিকের ভূমি দখলের অভিযোগ

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১০, ২০২১ ৭:১৪ অপরাহ্ণ
খাগড়াছড়িতে ভাড়াতিয়াদের দ্বারা মালিকের ভূমি দখলের অভিযোগ

খাগড়াছড়ির রামগড়ের জগন্নাথ পাড়ায় নিজ নামীয় রেকর্ডভূক্ত ভূমি ভাড়াতিয়াদের দ্বারা মালিকের ভূমি দখলের অভিযোগ উঠেছে।

বুধবার (১০ই মার্চ ২০২১খ্রিঃ) খাগড়াছড়ি প্রেসক্লাব হল রুমে অবৈধ দখল উচ্ছেদের দাবীতে সংবাদ সম্মেলন করেছে নিলুফা আক্তার নামে ভুক্তভোগী একটি পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে নিলুফা আক্তার এর বড় ছেলে তানভীর হোসেন। এ সময় নিলুফা আক্তার, তার স্বামী মোতাহের হোসেন মিলন, ছোট ছেলে ইনহাস হোসেন উপস্থিত ছিলেন।

ভাড়াটিয়া ও প্রভাবশালী চক্র মিলে কিভাবে জায়গা জবর দখল করে তার বর্ণনা তুলে ধরে। তাদের অভিযোগ, ক্রয় মুলে রামগড়ের জগন্নাথ পাড়ায় ২৩৫নং নাকাপা মৌজার ১৬৮/২২৬ নং হোল্ডিং এর বাসিন্দা নিলুফা আক্তার তার স্বামী, সন্তান নিয়ে বসবাস করে আসছে। বিগত ২০০৩ সালে ঐ হোল্ডিং এর ১১০৬নং দাগের ৪০ শতক ভূমি মুলে রেকর্ড হয়।

পরে টাকার প্রয়োজনে ২০০৬ সালে ১০ শতক জায়গা বিক্রয় করে দেন পরিবারটি। উক্ত ভূমি মালিক চার সহোদর এর কাজ থেকে ক্রয়ের আগ থেকে মাসিক ৪০০ টাকায় সুনীল ঘোষ, রাজনমালী, সুজন বড়ুয়া নামে তিন জন ভাড়া থাকতো।ভূমি ক্রয়ের পর সে ভাড়াটিয়াদের অন্যত্র চলে যাওয়ার অনুরোধ করলেও তারা আরো কিছু দিন থাকার অনুরোধের প্রেক্ষিতে প্রতিমাসে ৫শ টাকা ভাড়ায় ঘর ভাড়ায় থাকে। পরে ঘর সংস্কারের প্রয়োজনে ঘর ছাড়তে অনুরোধ করলে ঘর না ছেড়ে জায়গাসহ দখল করে বসে। এক পর্যায়ে পরিবারটিকে উল্টো হুমকি-ধমকি দেয়।

বিষয়টি জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, পুলিশসহ বিভিন্ন দপ্তরে জানালেও কোন ফল পায়নি পরিবারটি।

এক পর্যায়ে ২০০৪ সালের ১৭ই মার্চ জেলা প্রশাসকের সিভিল জজ কোর্টে বাদী হয়ে উচ্ছেদ মামলা দায়ের করেন বলে জানান। যার মামলা নং ১৮/২০০৪। দীর্ঘ ৮ বছর পর ২০১২ সালের ১৫ই মে রায় ঘোষনা করে আদালত ৩০ দিনের মধ্যে দখলদারদের ভূমি ত্যাগ করার নির্দেশ দিলেও ৯ বছর অতিবাহীত হলেও তারা এখনো অবৈধ দখল ছাড়েনী বলে জানান।

পরে একাধিক বার লিগ্যাল নোটিশ করলেও এতে তাদের কোন কর্ণপাত নেই দখলদারদের। তাই অসহায় পরিবারটি সংবাদ সম্মেলন করে রেকর্ডিয় ভূমি অবৈধ দখলদার উচ্ছেদের দাবী জানিয়ে প্রশাসনের সহায়তা কামনা করেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

লোকাল অ্যাডাপটেশন অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী

সাউথ আফ্রিকায় মারা গেছে ফেনীর দাগন ভূঁইয়ার নুর মোহাম্মদ

কারাদপ্তরে ফ্যাসিস্ট হাসিনার জাহাঙ্গীর কবির এখন বিএনপির এজেন্ট

আজ সাগরে নতুন ঘূর্ণিঝড় ফিনজাল, আছড়ে পড়বে

ফিলস লাইক তাপমাত্রা কী, কীভাবে মাপা হয়

বাংলাদেশ কারিগিরি শিক্ষা বোর্ডের অনুমোদন পেলো রাজশাহীর গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল।

বাংলাদেশ কারিগিরি শিক্ষা বোর্ডের অনুমোদন পেলো রাজশাহীর গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল।

চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল হিলি স্থলবন্দরে রাজস্ব ঘাটতি ১৪৭ কোটি ২১ লাখ টাকা

খাগড়াছড়ির পল্টনজয় পাড়ায় ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান:

খাগড়াছড়ির পল্টনজয় পাড়ায় ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান:

পাট নিয়ে বিপাকে ফরিদপুরের কৃষকরা, জাগ দেয়া যাচ্ছে না পানির অভাবে

“আমান” এনজিওর নামে জঙ্গি অর্থ্যায়ন