বুধবার , ১৭ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

গ্যাস সম্ভাবনাকে কাজে না লাগিয়ে লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছে-আলোচনায় বক্তারা

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১৭, ২০২২ ৬:৩৪ অপরাহ্ণ

জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘বিদ্যুৎ ও জ্বালানিসংকট: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা। ১৭ আগস্ট, ঢাকা 

সরকার ইচ্ছে করেই দেশীয় গ্যাস উত্তোলনে নজর দেয়নি বলে জ্বালানি খাতের বিশেষজ্ঞরা মনে করেন। তাঁরা বলছেন, বর্তমান জ্বালানিসংকট আকস্মিক নয়। নিজস্ব জ্বালানি সক্ষমতা তৈরির বদলে সরকার হাত গুটিয়ে বসে থাকায় এই সংকট দেখা দিয়েছে। দেশের গ্যাসক্ষেত্রে প্রচুর সম্ভাবনা থাকার পরও উত্তোলন না করে একটি গোষ্ঠীকে লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছে।

‘বিদ্যুৎ ও জ্বালানিসংকট: নাগরিক ভাবন’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তাঁরা এ কথা বলেন। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এ আলোচনার আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরূল ইমাম। প্রবন্ধে বলা হয়, দেশের নিজস্ব জ্বালানির অনুসন্ধান ও উত্তোলন না করা এবং বিদেশি জ্বালানির ওপর নির্ভরশীলতা বাড়ানো জ্বালানিসংকটের কারণ। ২০১৭ সাল থেকে দেশের গ্যাসক্ষেত্রগুলো থেকে বার্ষিক গ্যাস উৎপাদন ও সরবরাহ কমছে। অতি গ্যাস সম্ভাবনাময় দেশ হওয়ার পরও বিশ্বের অন্যান্য গ্যাসধারক বেসিনের থেকে বাংলাদেশে অনুসন্ধান কূপের সংখ্যা অনেক কম।

অধ্যাপক বদরূল ইমাম বলেন, ‘দেশীয় গ্যাস খাতে সম্ভাবনা প্রচুর। গ্যাস অনুসন্ধান না করে হাত গুটিয়ে বসে থাকাতেই আজকের পরিস্থিতি। সমুদ্রবক্ষে গ্যাস অনুসন্ধানের ধারা আরও বেশি হতাশাব্যঞ্জক। ২০১২ সালে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হওয়ার পর মিয়ানমারের সমুদ৶বক্ষে অনেক গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হলেও বাংলাদেশে তা হয়নি।’

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বিশেষ সফরে ঢাকায় আসছেন ইইউ’র বিশেষ প্রতিনিধি

মানিকছড়িতে পানিতে ডুবে দেড় বছরের দুই শিশুর মৃত্যু

মানিকছড়িতে পানিতে ডুবে দেড় বছরের দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহের বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে  শীতবস্ত্র বিতরণ।

ময়মনসিংহের বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

গ্রিস থেকে ইতালি যাওয়ার পথে পাহাড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

যারা অন্যের আনুকূল্যে টিকে থাকে, তাদের সরকারে যাওয়ার অধিকার নেই: ফখরুল

পোস্টারে নারীর বেশে চমকে দিলেন নওয়াজউদ্দিন

খাগড়াছড়িতে বিএনপি-ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে ১৪৪ ধারা

খাগড়াছড়িতে বিএনপি-ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে ১৪৪ ধারা

বিএনপি ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে ক্ষমতায় আসতে আসতে চায়

৯১ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন

বিমানবন্দরে প্রবাসীকে চড়, কাস্টমস কর্মকর্তা বরখাস্ত