শনিবার , ১৩ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

বস্তাপ্রতি ৩০০ টাকা বাড়ল চালের দাম

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১৩, ২০২২ ২:২৩ অপরাহ্ণ

শনিবার (১৩ আগস্ট) সকালে নওগাঁর পাইকারি মোকামে দেখা যায়, মোটা চাল ৫০ থেকে বেড়ে ৫২ টাকা আর চিকন চাল ৭০ থেকে বেড়ে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

নওগাঁর এই পাইকারি বাজারে চলতি সপ্তাহে চালের বাড়তি দরের কারণে ৯ সদস্যের পরিবারের জন্য চাল কিনতে আসা মালেকা বেগমের মতো অনেকেরই হিসাবের খাতায় গরমিল।

নওগাঁয় চলতি সপ্তাহেই  দু-দফা বেড়েছে চালের দর। সবশেষ জ্বালানি তেলের দর বৃদ্ধিকে পুঁজি করে পাইকারি মোকামে বস্তাপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা দাম বাড়িয়েছেন মিলাররা। দফায় দফায় চালের দর বৃদ্ধিতে বেকায়দায় পড়েছে নিম্ন আয়ের মানুষ।

এদিকে পাইকারি বাজারে চালের দর বাড়ার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। মোটা চাল ৫০ থেকে বেড়ে ৫৩ টাকা আর চিকন চাল ৭০ থেকে ৭৫ টাকা কেজি কিনতে হচ্ছে ক্রেতাদের। মিলাররা অধিক মুনাফার সুযোগ দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন খুচরা বিক্রেতারাও।

জ্বালানি তেলের বাড়তি দরে পরিবহনে খরচ বাড়ায় চালের দর বৃদ্ধিহয়েছে বলে জানান নওগাঁ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন।

জেলায় ৫৬টি অটো ও ছোট-বড় ৯৫০ হাসকিং মিল রয়েছে। গেল বোরো মৌসুমে কেবল নওগাঁ জেলায় সাড়ে ১২ লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয়।

নওগাঁর বাজারে সপ্তাহের চালের দর (৫০ কেজি বস্তা)

চালের নাম                গেল সপ্তাহ                চলতি সপ্তাহ

স্বর্না-৫                        ২ হাজার ৫০০ টাকা   ২ হাজার ৬৫০ টাকা
জিরাশাল                   ৩ হাজার ৬০০ টাকা   ৩ হাজার ৭৫০ টাকা
কাটারিভোগ স্টার     ৩ হাজার ৬০০ টাকা   ৩ হাজার ৮০০ টাকা
মিনিকেট                  ৩ হাজার ২৫০ টাকা   ৩ হাজার ৩৫০ টাকা

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

আমরা শেখ হাসিনার কর্মী, কর্মী হিসেবেই কাজ করব: সম্রাট

গ্রিস থেকে ইতালি যাওয়ার পথে পাহাড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

বিবিসি, এএফপি বলছে হিরো আলম গ্রেপ্তার পুলিশ বলছে এই বিষয়ে আমরা কিছু জানিনা

বান্দরবানে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রবারণা পূর্ণিমা’র উৎসব

বান্দরবানে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রবারণা পূর্ণিমা’র উৎসব

সেফটি বেল্ট ছিঁড়ে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে যুবকের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার মনোহরগঞ্জের দুই ভাই সহ তিন বাংলাদেশি নিহত

প্রধানমন্ত্রীর দেয়া ব্যাংকের শীর্ষপদে গোলাম আযমের মেয়ের জামাই এবং বিএনপি নেতা!

সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন নবদম্পতি হৃদয়-রিয়ামনি

টাকা পাচারকারী মোকাম্মেলের পালানোর চেষ্টা।

গার্ডার দুর্ঘটনা: আরও ৩ জনের দায় স্বীকার