বৃহস্পতিবার , ২৫ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

বাম জোটের হরতালে যান চলাচল স্বাভাবিক

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৫, ২০২২ ৯:৫৪ পূর্বাহ্ণ

জ্বালানি তেল, ইউরিয়া সার, পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধা বেলা হরতাল চলছে। তবে রাজধানীর বিভিন্ন এলাকায় ছোট আকারে হরতালে সমর্থনে মিছিল ও প্রতিবাদ সভা করা হলেও সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৬টা থেকে শুরু হয়ে এ হরতাল চলবে দুপুর ১২টা পর্যন্ত।

জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সিপিবির সভাপতি শাহ আলমের নেতৃত্বে পল্টন, গুলিস্তান, বায়তুল মোকাররম, জিরো পয়েন্টে মিছিল হয়েছে। এ সময় কয়েকটি সড়কে গাড়ি চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ থাকে।

পল্টন মোড়ে হরতাল সমর্থকরা অবস্থান নেয়। এ সময় কাকরাইল শাহবাগ ও গুলিস্তান থেকে আসা গাড়ি থামিয়ে রাখতে দেখা যায়।

তবে অন্যান্য দিনের মতো সকাল থেকেই সড়কে চলছে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সে সংখ্যা বাড়ছে। রাজধানীর বায়তুল মোকাররম, জিরো পয়েন্ট, গুলিস্তান, প্রেস ক্লাব এলাকার সড়কগুলোতে নির্বিঘ্নে চলছে যানবাহন। অফিসের জন্য বের হয়েছেন মানুষজন। ব্যবসায়ীরা খুলতে শুরু করেছেন দোকানপাট।

এদিকে, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, সারাদেশে হরতাল পালন করা হচ্ছে। জনগণ এই হরতালে সমর্থন দিচ্ছে। বাসমালিকরা জোর করে পরিবহন শ্রমিকদের বাস দিয়ে নামিয়েছে। পুলিশ হরতাল পালনে বাধা দিচ্ছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বরগুনায় ছাত্রলীগের দুই গ্রুপের সমাবেশ, ১৪৪ ধারা জারি

প্রধানমন্ত্রীর দেয়া ব্যাংকের শীর্ষপদে গোলাম আযমের মেয়ের জামাই এবং বিএনপি নেতা!

নারী লিপ্সু কাদির মোল্লার বিরুদ্ধে ধর্ষনের গল্প পর্ব-১

ভারতীয় সমর্থকদের মারধরে হাসপাতালে বাংলাদেশি সমর্থক

মার্চের শেষের দিকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী।

মার্চের শেষের দিকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী।

ঢাকা ছেড়েছেন ডা: লোটে শেরিং

ঢাকা ছেড়েছেন ডা: লোটে শেরিং

টিকা নিয়ে স্বাস্থ্যবিধি না মানায়, করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়ছে- স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

টিকা নিয়ে স্বাস্থ্যবিধি না মানায়, করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়ছে- স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

চট্টগ্রাম বন্দরের চাকরির পরীক্ষায় পাস করেননি কেউ

“ল্যাব এইড” একটি কসাইখানা

সাউথ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু