রবিবার , ২৮ মে ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

স্বর্ণের দাম কমলো

প্রতিবেদক
Newsdesk
মে ২৮, ২০২৩ ১০:৫০ অপরাহ্ণ

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৭৪৯ কমানো হয়েছে। নতুন দামে প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৯৬ হাজার ৬৯৫ টাকা। এর আগে ভালো মানের অর্থাৎ হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ৯৮ হাজার ৪৪৪ টাকা।

রোববার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বাজুস জানায়, নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ৭৪৯ টাকা কমিয়ে ৯৬ হাজার ৬৯৫ টাকা করা হয়েছে।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৬৩৩ টাকা কমিয়ে ৯২ হাজার ৩২১ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৪০০ টাকা কমিয়ে ৭৯ হাজার ১৪০ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে ৬৫ হাজার ৯৬০ টাকা করা হয়েছে।

এর আগে ১৬ এপ্রিল সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম এক হাজার ১৮৩ টাকা বাড়িয়ে ৯৮ হাজার ৪৪৪ টাকা করা হয়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ২২৫ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ৯৫৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৭৫০ টাকা বাড়িয়ে ৮০ হাজার ৫৪০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৮৭৪ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ১২৬ টাকা করা হয়। রোববার পর্যন্ত এ দামেই দেশের বাজারে সোনা বিক্রি হয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ঢাকা-গুয়াংজু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট।

জুরাইনে অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষার্থী নিহত

বিশ্ববাজারে কমলে দেশেও কমবে জ্বালানি তেলের দাম: তথ্যমন্ত্রী

স্বামীর দুই কবজি কাটলেন স্ত্রী

জঙ্গি উত্থান নিয়ে সতর্ক করা হলো ১৪ কংগ্রেসম্যানকে

খাগড়াছড়ির গুইমারায় তৈমাচাং অনিতা চৌধুরী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ

খাগড়াছড়ির গুইমারায় তৈমাচাং অনিতা চৌধুরী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর শ্রদ্ধা।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর শ্রদ্ধা।

বান্দরবানের চিম্বুক পাহাড়ে পাঁচ তারকা হোটেল ও বিনোদন পার্ক নির্মাণের প্রতিবাদে জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ ।

বান্দরবানের চিম্বুক পাহাড়ে পাঁচ তারকা হোটেল ও বিনোদন পার্ক নির্মাণের প্রতিবাদে জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ ।

পশ্চিমবঙ্গে সুন্দরবন থেকে উদ্ধার ১৭ বাংলাদেশি জেলে, নিখোঁজ ২

কলেজ ছাত্রকে বিয়ে করা শিক্ষিকার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ছাত্র স্বামী গ্রেপ্তার