বুধবার , ১০ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

ফেসবুক-ইউটিউবে এক বছরে কত টাকার বিজ্ঞাপন যায়, জানতে চায় বিটিআরসি

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১০, ২০২২ ১০:৪৮ অপরাহ্ণ

বুধবার (১০ আগস্ট) বিটিআরসির উপপরিচালক নাহিদুল হাসান স্বাক্ষরিত এক চিঠি দেশের সব মোবাইল ফোন অপারেটর, সব আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার), দেশের সব টি-ভ্যাস (টেলিকম ভ্যালু আডেড সার্ভিস) অপারেটর, মোবাইল ফোন অপারেটরগুলোর সংগঠন অ্যামটব, আইএসপিগুলোর সংগঠন আইএসপিএবি, এটুপি এমএসএস অ্যাগ্রিগেটর অপারেটরদের শীর্ষ নির্বাহীদের বরাবর পাঠানো হয়েছে।


চিঠিতে মাস (কোন মাসে কত ব্যয়), ডিজিটাল বিজ্ঞাপন প্রচারের মাধ্যম (গুগল, হোয়াটসঅ্যাপ, ইয়াহু, অ্যামাজন, ইউটিউব, ফেসবুক, ইমো), বিজ্ঞাপনের অর্থের হার, অর্থ পরিশোধ মাধ্যমের বিবরণ, মুদ্রা (টাকা ও ডলার), মোট প্রদান করা অর্থ ইত্যাদি ছকে উল্লেখ করে আগামী ১০ কার্যদিবসের মধ্যে বিটিআরসিতে পাঠাতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে বাংলাদেশে প্রচলিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের ডিজিটাল বিজ্ঞাপন প্রচার হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে আপনার প্রতিষ্ঠান থেকে গুগল, হোয়াটসঅ্যাপ, ইয়াহু, অ্যামাজন, ইউটিউব, ফেসবুক, ইমো ইত্যাদি সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্য কোনো ইন্টারনেটভিত্তিক ডিজিটাল মাধ্যমে বিগত ২০২১ সালে প্রদান করা মাস ভিত্তিতে সব ধরনের ডিজিটাল বিজ্ঞাপনের তথ্য আগামী ১০ কার্যদিবসের মধ্যে কমিশন বরাবরে পাঠাতে হবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে অফিস কক্ষে নারী শিক্ষক খুন, নেপথ্যে বদলির ক্ষোভ!

চোরাগোপ্তা হামলায় সরকার হটানো যায় না: হাসিনা

পোশাক শ্রমিকদের জন্য নূন্যতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ

৩৩ বলের অ্যালেনের সেঞ্চুরি, প্রোটিয়াদের চুরমার করে ফাইনালে নিউজিল্যান্ড

প্রেসিডেন্টের শপথ নিলেন এরদোয়ান

কুমিল্লার লাকসামে ট্রিপল মার্ডারের মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী ১৭ বছর পর গ্রেফতার

কুমিল্লার লাকসামে ট্রিপল মার্ডারের মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী ১৭ বছর পর গ্রেফতার

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ মিলবে ‘গোল্ড কার্ড’ ভিসায়

স্থিতিশীলতার স্বার্থে আওয়ামী লীগের সঙ্গে ‘কাজ করবে’ বিজেপি

সমুদ্রসৈকতকে ডোবা দেখিয়ে বসুন্ধরাকে বরাদ্দ

এনআরবিসি”র চেয়ারম্যান তমাল পারভেজের টর্চার সেল,বাংলাদেশ ব্যাংকের মুখে কুলুপ, পর্ব – ১