সোমবার , ২৯ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

সিংহের খাঁচায় লাফ মেরে ঢুকে প্রাণ হারালেন যুবক

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৯, ২০২২ ৯:৫৭ পূর্বাহ্ণ
সিংহের খাঁচায় লাফ মেরে ঢুকে প্রাণ হারালেন যুবক

ঘানারয় একটি চিড়িয়াখানায় সিংহের খাঁচায় লাফ মেরে ঢুকে পড়েন এক ব্যক্তি। পরিণতিও হল ভয়ঙ্কর।

সিংহের আক্রমণে জখম হয়ে মৃত্যু হল ওই যুবকের। ঘটনাটি ঘটেছে ঘানার রাজধানী আক্রার একটি চিড়িয়াখানায়।

কীভাবে ওই ব্যক্তি সিংহের খাঁচায় ঢুকলেন, এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। খবর ঘানা নিউজ এজেন্সির।

রোববার চিড়িয়াখানায় নিরাপত্তার বেষ্টনী টপকে আচমকাই সিংহের খাঁচার মধ্যে লাফিয়ে ঢুকে পড়েন ওই ব্যক্তি।

ওই খাঁচায় একটি সিংহ, একটি সিংহী ও দু’টি সিংহ শাবক ছিল। তাদের ডেরায় ওই ব্যক্তিকে দেখেই ঝাঁপিয়ে পড়ে একটি সিংহ। শেষে পশুরাজের আক্রমণে প্রাণ হারান ওই ব্যক্তি। তবে সিংহরা সুরক্ষিতই রয়েছে।

নিরাপত্তার বেড়াজাল টপকে কীভাবে সকলের চোখ এড়িয়ে সিংহের খাঁচার মধ্যে ওই ব্যক্তি ঢুকলেন, এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার জেরে চিড়িয়াখানার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

‘মোমেন আওয়ামী লীগ নেতা, আব্দুর রহমানের বক্তব্য সঠিক নয়’

টাকা দিয়ে এমপি হই, ভোট লাগবেনা, এমপি এইচএম ইব্রাহীম (পর্ব-১)

মীরজাদী সেব্রিনা সিঙ্গাপুরে আইসিইউতে

সাংবাদিক মধু ত্রিপুরার পিতা অপূর্ণ কুমার ত্রিপুরার মৃত্যুতে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার শোক

সাংবাদিক মধু ত্রিপুরার পিতা অপূর্ণ কুমার ত্রিপুরার মৃত্যুতে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার শোক

আমাদের শুধু এখন সামনে এগিয়ে যাওয়ার পালা। পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই- প্রধানমন্ত্রী

আমাদের শুধু এখন সামনে এগিয়ে যাওয়ার পালা। পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই- প্রধানমন্ত্রী

প্রথম আলো পত্রিকার সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে রামগড়ে মানববন্ধন

প্রথম আলো পত্রিকার সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে রামগড়ে মানববন্ধন

পাকিস্তানে বন্যার্তদের পাশে তুরস্ক

পাকিস্তানে বন্যার্তদের পাশে তুরস্ক

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে আছে সরকার: প্রধানমন্ত্রী

বান্দরবানের আলীকদমে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

বান্দরবানের আলীকদমে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

পানছড়ি লতিবান ইউনিয়নে পানিতে ডুবে একই এলাকার তিন শিশুর মৃত্যুঃ

পানছড়ি লতিবান ইউনিয়নে পানিতে ডুবে একই এলাকার তিন শিশুর মৃত্যুঃ