বৃহস্পতিবার , ১৮ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

আদালতের বারান্দায় বিয়ে আসামি-বাদীর

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১৮, ২০২২ ১২:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামে বিয়ের বিনিময়ে জামিন পেলেন ধর্ষণ মামলার আসামি। বুধবার চট্টগ্রাম আদালতের বারান্দায় এই বিয়ে হয়। বিয়ে নিবন্ধনের পর আসামির জামিন মঞ্জুর করেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুঞা।

চট্টগ্রাম জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘আসামি সাগরের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন বাদী। এরপর আদালতে উপস্থিত হয়ে বাদী জানান, সাগরের সঙ্গে তার যোগাযোগ ছিল। প্রেমের সম্পর্কের কারণে একসঙ্গে ছিলেন তারা। কিন্তু সাগর কাবিন করেননি। এরপর ধর্ষণ মামলা হওয়ার পর আসামি আদালতে জানান, ওই নারীকে বিয়ে করবেন, তাদের দেড় বছরের একটি সন্তান আছে। তার তো বাবার পরিচয় লাগবে। সে কারণে আদালতকে অনুরোধ করলাম, যেহেতু আসামি ও বাদী বিয়ে করতে চাচ্ছেন, তাদের বিয়ে করার অনুমতি দেওয়া হোক। কাবিন ও ইসলামি শরিয়ত মোতাবেক কার্যাদি সম্পন্ন হওয়ার পরে জামিনের বিষয়টি বিবেচনা করার জন্য। সেই মোতাবেক বিয়ের ও জামিন শুনানির দিন ধার্য ছিল।’

পিপি ইফতেখার সাইমুল আরও বলেন, ‘৮ আগস্ট আসামির হাজিরার তারিখ ছিল। কিন্তু বৃষ্টির কারণে ছেলেপক্ষের লোকজন আসতে না পারায় সেদিন বিয়ে হতে পারেনি। বুধবার শুনানি শুরুর আগে আদালতের বারান্দায় সাড়ে চার লাখ টাকা দেনমোহরে তাঁদের বিয়ে হয়। বিয়েতে দুই পক্ষের কয়েকজন করে উপস্থিত ছিলেন।’

বিয়ে শেষে আদালত আসামির জামিন মঞ্জুর করেন। এরপর তাকে আবার কারাগারে নেওয়া হয়। জামিনের কাগজপত্র পৌঁছালে কারাগার থেকে ছাড়া পাবেন সাগর।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

৫-১১ বছরের শিশুদের করোনার টিকাদান শুরু

বৃষ্টির প্রবণতা বাড়বে- সাগরে সতর্কসংকেত

ধর্ষণচেষ্টা, শিশুর চিৎকারে দোকানিকে ধরে পুলিশে দিল জনতা

ষষ্ঠীতে দেবীবরণ, আজ মহাসপ্তমী

হাজারের বেশি সেনা কর্মকর্তা হত্যার দায়ও জিয়ার: তথ্যমন্ত্রী

ভাষার মাসে চাকমা ভাষার পঠণ সহায়ক শিক্ষা উপকরণ বিতরণ করলেন পানছড়ির উপজেলা প্রশাসন ।

ভাষার মাসে চাকমা ভাষার পঠণ সহায়ক শিক্ষা উপকরণ বিতরণ করলেন পানছড়ির উপজেলা প্রশাসন ।

আবদুস সোবহানের যুক্তরাষ্ট্রে বাড়ি: নিজে কিছু করবে না নির্বাচন কমিশন

বঙ্গবন্ধুর জন্মশত-বার্ষিকী উদযাপন উপলক্ষে আগামীকাল অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্ট ২০২১

বঙ্গবন্ধুর জন্মশত-বার্ষিকী উদযাপন উপলক্ষে আগামীকাল অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্ট ২০২১

মার্কিন নতুন ভিসানীতি বিএনপির বিরুদ্ধেই যায়: কাদের

প্রেমে পড়লে মৌসুমীর প্রেমে পড়তাম: মিশা সওদাগর