শুক্রবার , ২৬ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জিয়া জড়িত না থাকলে হত্যার দুঃসাহস কারো ছিল না’

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৬, ২০২২ ৭:২৯ অপরাহ্ণ

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান জড়িত না থাকলে কারো দুঃসাহস ছিল না তাকে হত্যা করার। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীতে কৃষি অর্থনীতিবিদদের শোক দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময়, বঙ্গবন্ধুর খুনিদের শাস্তি না দিয়ে জিয়াউর রহমান তাদের বিদেশ পাঠিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু ১৫ আগস্ট যাদের টেলিফোন করেছিলেন তারা কেউ ছুটে আসেনি। জিয়া জড়িত না থাকলে কারো দুঃসাহস ছিল না বঙ্গবন্ধুকে হত্যা করার। বিএনপি আগস্ট মাস এলে কেন এতো ভয় পায়? কে ছিল মুশতাকের সেনাপতি? হত্যাকারীদের বিদেশে পাঠিয়েছে কে? এর উত্তর হচ্ছে, জিয়া। বিশ্বাসঘাতক সে। আমেরিকার ভূমিকা আমরা জানি। ৭৪ ও ৭৫ সালেও আমরা দেখেছি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, যারা দুর্নীতি করেছে তারাই আবার লন্ডন থেকে কথা বলছে। জীবন থাকতে তাদের আর দুর্নীতি করতে দেয়া হবে না বলে; এমন হুঁশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি যারা করেছে তারাই আবার লন্ডন থেকে কথা বলে। তারা কি আবার সন্ত্রাস দুর্নীতি করবে, হাওয়া ভবন করবে? আমাদের জীবন থাকতে তা হতে দেবো না। কঠিন সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। বিশ্ব পরিস্থিতির মূল্য দিতে হচ্ছে আমাদের। কীভাবে সংকট কাটিয়ে ওঠা যায় প্রধানমন্ত্রী সেটা দেখছেন। রাইনসহ বিশ্বের বড় নদীগুলো শুকিয়ে যাচ্ছে। কাজেই বাস্তবতা মেনে চলতে হবে। এ অবস্থা বেশি দিন থাকবে না।

কথায় কথায় বিদেশিদের কাছে যারা নালিশ করে তারা একবারও রোহিঙ্গা ইস্যু তুলে ধরেনি; এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা আসার পাঁচ বছরে অসংখ্য উদ্যোগ নিয়েছে সরকার। আর তারা দফায় দফায় ত্রাণ দেয়ার নামে ছবি তুললেন। এরপর একদিনও রোহিঙ্গা নিয়ে কথা বলেছে? কথায় কথায় বিদেশিদের কাছে নালিশ করে, একবারও তারা বিদেশিদের সামনে রোহিঙ্গা ইস্যু তুলেছে?

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
সুইস ব্যাংকে অর্থ পাচার: ২৬ অক্টোবরের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ হাইকোর্টের

সুইস ব্যাংকে অর্থ পাচার: ২৬ অক্টোবরের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ হাইকোর্টের

শাকিবের ভুল ইংরেজি নিয়ে যা বললেন অভিনেত্রী ভাবনা

পাকিস্তানে বন্যার্তদের পাশে তুরস্ক

পাকিস্তানে বন্যার্তদের পাশে তুরস্ক

দৌলতদিয়ার যৌনকর্মীদের আখ্যান ‘নীলপদ্ম’

কর্মচান ত্রিপুরাকে পুনরায় সভাপতি করে বাত্রিকস মহালছড়ি আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন্ন

কর্মচান ত্রিপুরাকে পুনরায় সভাপতি করে বাত্রিকস মহালছড়ি আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন্ন

রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা কেলেঙ্কারি: পরিবেশ দূষণ ও দুর্নীতির অভিযোগের কেন্দ্রে বসুন্ধরা, তদন্তে দুদক

যুক্তরাষ্ট্রের ভিসা পলিসি দেখে বিএনপির ঘুম হারাম : ওবায়দুল কাদের

আপত্তি জানিয়েছেন তসলিমা নাসরিন পরিমণির ছেলের নাম নিয়ে

কুড়িয়ে পাওয়া ৫ লাখ টাকার মালিকের খোঁজে শহরজুড়ে মাইকিং

মগবাজারে রহস্যজনক বিস্ফোরণে নিহত বেড়ে সাতজন।

মগবাজারে রহস্যজনক বিস্ফোরণে নিহত বেড়ে সাতজন।