বৃহস্পতিবার , ৮ আগস্ট ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

ইচ্ছেমতো এই দেশ চালানো যাবে না, আন্দোলনে এই বার্তা স্পষ্ট: সোহেল তাজ

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ৮, ২০২৪ ১২:৩৮ পূর্বাহ্ণ

কোটা আন্দোলনের মাধ্যমে এই বার্তাটি স্পষ্ট, বাংলাদেশে কোনও শাসক ইচ্ছামতো দেশ চালাতে পারবে না। সুশাসন প্রতিষ্ঠা না হলে আবারও তরুণরা গর্জে উঠবে। জনগণ কোনও শাসকের অন্যায় মেনে নেবে না বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

বুধবার (৭ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় এমন মন্তব্য করেন তিনি। বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে যারা অপরাধ করেছে, তাদের বিচারের দাবি জানাই। কিন্তু বাহিনীর সকল সদস্যদের প্রতিংসার মুখোমুখি দাঁড় করানো উচিত নয়। তাদের ছাড়া সভ্য সমাজ পরিচালনা করা সম্ভব নয়।

সোহেল তাজ আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে সোচ্চার ছিলাম। তাদের ওপর গুলি না চালানোর আহ্বান জানিয়েছিলাম। এই আন্দোলনে অনেক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। অনেকে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু বিজয়ের পর দেশজুড়ে নানা প্রতিহিংসামূলক কর্মকাণ্ড ও সুযোগসন্ধানীদের কাণ্ড দেখে অন্যান্যদের মতো আমিও ব্যথিত। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে আগুন ও ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। এতে আমাদের কতটুকু লাভ হলো?

তিনি বলেন, গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে মন্দির-গীর্জায় আক্রমণ হয়েছে। অনেকের বাড়ি-ঘর পুড়িয়ে দেয়া হয়েছে। অনেক মানুষ নিহত ও আহত হয়েছে। এছাড়া আওয়ামী লীগসহ অনেক রাজনৈতিক প্রতিপক্ষেরও ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। এরূপ কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। এ সময় দেশের বর্তমান পরিস্থিতে থেকে মানুষের জানমাল রক্ষা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবেদনও জানান।

সোহেল তাজ বলেন, অরাজকতা বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। এভাবে চলতে থাকলে বাংলাদেশ পথ হারিয়ে ফেলবে। সবাই মিলে এই সংকট মোকাবেলা করতে হবে। নাহলে বাংলাদেশ এক গভীর সমস্যার মুখোমুখি হবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
ময়মনসিংহের বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে  শীতবস্ত্র বিতরণ।

ময়মনসিংহের বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

প্রতিটি গ্রাম একদিন ডিজিটাল পল্লী হবে – মোস্তাফা জব্বার

সাংবাদিক মধু ত্রিপুরার পিতা অপূর্ণ কুমার ত্রিপুরার মৃত্যুতে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার শোক

সাংবাদিক মধু ত্রিপুরার পিতা অপূর্ণ কুমার ত্রিপুরার মৃত্যুতে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার শোক

প্রাথমিক তদন্ত প্রাইভেট কারে গার্ডারচাপায় মৃত্যুর দায় ঠিকাদারি প্রতিষ্ঠানের

জাতির কাছে জিয়া শ্রেষ্ঠ খলনায়ক হিসেবে পরিচিতি লাভ করেছে : শিক্ষামন্ত্রী

খাগড়াছড়িতে ডাকাতের ছুরিকাঘাতে এল্টু চাকমা নামে এক প্রতিবন্ধী যুবক খুন

খাগড়াছড়িতে ডাকাতের ছুরিকাঘাতে এল্টু চাকমা নামে এক প্রতিবন্ধী যুবক খুন

পেরুকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা

‘আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য কেউ ভারতকে অনুরোধ করেনি’

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

ভ্যাকসিন প্রদানে স্বাস্থ্যখাত যথেষ্ট সফলতা দেখিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি।

ভ্যাকসিন প্রদানে স্বাস্থ্যখাত যথেষ্ট সফলতা দেখিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি।