বৃহস্পতিবার , ১ জুন ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

কাউকে জয়ী করা বা হারানো নির্বাচন কমিশনের দায়িত্ব নয়: সিইসি

প্রতিবেদক
Newsdesk
জুন ১, ২০২৩ ১২:১৮ পূর্বাহ্ণ

কাউকে জয়ী করা বা হারানো নির্বাচন কমিশনের দায়িত্ব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন,  ভোটারের অধিকার যেন খর্ব না হয়–সেটি দেখা নির্বাচন কমিশনের দায়িত্ব। আজ বুধবার (৩১ মে) দুপুরে খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, ‘নির্বাচন কমিশনকে একটা দায়িত্ব দেয়া হয়েছে। সেটা হচ্ছে ভোটারদের ভোট দেয়ার অধিকার যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়। সেই অধিকার কোনোভাবে প্রতিহত করা যাবে না, সেখানে যেন কোনো বাধা-বিপত্তি না আসে। কাউকে জিতিয়ে বা হারিয়ে দেয়া কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে না।’

কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, ‘নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে, মানুষের মধ্যে এ বিষয়ে আস্থা থাকতে হবে। আমাদের মূল বিষয় হবে ভোটাররা যেন সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। নির্বাচনের সবচেয়ে বড় দায়িত্ব প্রিসাইডিং অফিসারদের। কেন্দ্রের ভিতরে শৃঙ্খলা অতি-প্রয়োজন। ভোটকেন্দ্রের ভেতরে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপনাদের। দায়িত্ব হালকাভাবে নেবেন না। দায়িত্ব পালনকালে কর্তৃত্ব প্রয়োগ করতে হলে করুন। প্রিসাইডিং কর্মকর্তা চাইলে ভোটগ্রহণ বন্ধ করতে পারেন।’

ব্রিফিংয়ে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান ও নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঁঞা, খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মো. মঈনুল হক ও খুলনার পুলিশ সুপার মো. মাহবুব হাসানসহ অন্যরা।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
করোনার কারণে দেশে খাদ্য ঘাটতি যাতে না হয় সেজন্য খাদ্য উৎপাদন বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

করোনার কারণে দেশে খাদ্য ঘাটতি যাতে না হয় সেজন্য খাদ্য উৎপাদন বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

ইসলামে ইবাদতের শ্রেষ্ঠ সময় যৌবনকাল

হরিপুর তেলক্ষেত্রে আরো ৩০ মিলিয়ন ব্যারেল তেল আছে

ছাত্রলীগ নেতার মামলা, ৭ দিনের মধ্যে নুরকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে হাজিরের নির্দেশ

প্রেমের টানে ভারতের কিশোরী ফরিদপুরে, বিয়ের আসর থেকে উদ্ধার

প্রেমের টানে ভারতের কিশোরী ফরিদপুরে, বিয়ের আসর থেকে উদ্ধার

ওষুধ-পোশাকসহ নিত্যপণ্যের ভ্যাট রিভিউ হচ্ছে: অর্থ উপদেষ্টা

চলন্ত বাসে ডাকাতি-ধর্ষণ, ৬ জন রিমান্ডে

প্রথম আলো পত্রিকার সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে রামগড়ে মানববন্ধন

প্রথম আলো পত্রিকার সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে রামগড়ে মানববন্ধন

শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে পাঁচ দিন ক্লাস হতে পারে : শিক্ষামন্ত্রী

খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে দুই যুবক আটক :

খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে দুই যুবক আটক :