রবিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২১ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

চিকিৎসা সেবার খাতে বেসরকারী বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহব্বান: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১৪, ২০২১ ১:১৬ অপরাহ্ণ
চিকিৎসা সেবার খাতে বেসরকারী বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহব্বান: প্রধানমন্ত্রী

ঢাকা: বাংলাদেশের গরীব দুস্থ মানুষ যাতে চিকিৎসাসেবা পায় সেজন্য সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানদের চিকিৎসা সেবায় বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

রবিবার (১৪ ফেব্রুয়ারী ) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নারায়ণগঞ্জে অবস্থিত কমুদিনি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সাইেন্সস এন্ড ক্যান্সার রিসার্চ এর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে যুক্ত থেকে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে ক্যান্সার রিসার্চ সেন্টার জনসংখ্যার তুলনায় অনেক কম। সেজন্য কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্সেস এন্ড ক্যান্সার রিসার্চ প্রতিষ্ঠা করার জন‍্য কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট এর এই উদ্যেগকে তিনি সাধুবাদ জানান। বাংলাদেশে প্রতি বছর প্রায় দেড় লাখ মানুষ ক্যান্সরে আক্রান্ত হয়ে মারা যান। সাড়ে তিনশ বেডের এই হাসপাতালে ক্যান্সারের পাশাপাশি অন্য রুগীরাও চিকিৎসা পাবে।

প্রধানমন্ত্রী আরো বলেন, চিকিৎসা সেবা বেসরকারি খাতে উৎসাহিত করার জন্য তিনি ক্ষমতায় আসার পর মেডিকেল ইকুইপমেন্ট আমদানির ক্ষেত্রে শুল্ক কমিয়ে দিয়েছিলেন যাতে করে বেসরকারিভাবে হাসপাতাল তৈরি হয়। যার ফলে মানুষ চিকিৎসা পায়।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড.জাহিদ মালেক এম পি, নারায়ণগঞ্জ-4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত

নিখোঁজের ৩ দিনের মধ্যে সিলেটে যুবকের লাশ উদ্ধার

বিয়ে না করে সন্তান জন্মদান : কিশোর-কিশোরীর বাবা-মাকে হাইকোর্টে তলব

বাংলাদেশের আকাশে যুক্ত হলো আরও একটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ

বাংলাদেশের আকাশে যুক্ত হলো আরও একটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ

বড় সংস্কার করছি, চীনের সমর্থন খুব দরকারি: ড. ইউনূস

ধর্ষণচেষ্টা, শিশুর চিৎকারে দোকানিকে ধরে পুলিশে দিল জনতা

দোকানদারের পরকীয়ার খবর ছড়ানো সন্দেহে স্কুলছাত্রীকে পিটিয়ে হত্যা

আমাদের এই অর্জনকে সুসংহত এবং টেকসই করতে হবে: প্রধানমন্ত্রী

আমাদের এই অর্জনকে সুসংহত এবং টেকসই করতে হবে: প্রধানমন্ত্রী

বেহেস্তে আছি’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল:

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল: