রবিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২১ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

বেসরকারী হাসপাতালের চিকিৎসা ব্যয় সরকার নির্ধারণ করে দেবে -স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২৮, ২০২১ ৭:৫৩ অপরাহ্ণ
বেসরকারী হাসপাতালের চিকিৎসা ব্যয় সরকার  নির্ধারণ করে দেবে -স্বাস্থ্যমন্ত্রী

 ঢাকা: ২৮ ফেব্রুয়ারি, ২০২১ খ্রি. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি বলেছেন, “চিকিৎসা সেবা নিতে দেশের মানুষের আউট অব পকেট এক্সপেনডিচার বেশি হচ্ছে। অথচ দেশের সরকারি স্বাস্থ্য সেবা বিনামূল্যেই দেয়া হয়। চিকিৎসা সেবা নিতে মানুষের এত বেশি টাকা ব্যয়ের মূল কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বিদেশে চিকিৎসা নেয়া, দেশের প্রাইভেট মেডিকেল সেবার মাধ্যমে বা ঔষধ কেনার মাধ্যমে। দেশের প্রাইভেট মেডিকেল সার্ভিস চিকিৎসা ক্ষেত্রে সরকারের পাশাপাশি উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে সত্যিই, তবে একেক হাসপাতালের একেক রকম চার্জ সাধারণ মানুষের ভোগান্তির আরেকটি কারণ হয়েছে। এ কারণে সরকার দেশের প্রাইভেট মেডিকেল সেবার ক্ষেত্রে হাসপাতালের মানগত দিক বিবেচনা করে সরকার কর্তৃক একটি নির্দিষ্ট হারে ফি নির্ধারণ করে দেবার উদ্যোগ নেবার ব্যাপারে উদ্যোগী হয়েছে। অল্প সময়ের মধ্যেই দেশের প্রাইভেট মেডিকেল প্রতিনিধিদের সাথে বৈঠক করে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।” আজ সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চিকিৎসা সেবায় দেশের প্রাইভেট খাতের সংযুক্তি শীর্ষক বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি। দেশের আনাচে-কানাচে প্রাইভেট ক্লিনিক স্থাপিত হচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, “সারা দেশে প্রাইভেট ক্লিনিক দিয়ে ছেপে গেছে। এই ক্লিনিকগুলির কিছু মানসম্পন্ন সেবা দিলেও বহু সংখ্যক ক্লিনিকে মানসম্পন্ন চিকিৎসা সেবা দেয়া হচ্ছে না। এসব ক্লিনিকের ভালোমানের চিকিৎসা সরঞ্জামাধি নেই। দেশ জুড়ে মাশরুমের মতো গজিয়ে ওঠা এ সকল মানহীন প্রাইভেট ক্লিনিক বন্ধ করে দেয়া হবে। খুব দ্রুতই ক্লিনিক সেবার জন্য একটি নির্দিষ্ট মানদন্ড নির্ধারণ করা হবে। এই মানদন্ড বজায় না থাকলে সেই সকল ক্লিনিক বন্ধ করে দেয়া হবে।”

স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মুবিন খানসহ দেশের বিভিন্ন প্রাইভেট মেডিকেল হাসপাতালের প্রতিনিধিবর্গ।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
টিকা নিয়ে স্বাস্থ্যবিধি না মানায়, করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়ছে- স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

টিকা নিয়ে স্বাস্থ্যবিধি না মানায়, করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়ছে- স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

জনগণের টাকা লুটপাট করে এমপি-মন্ত্রীদের ব্যাংক ব্যালান্স বেড়েছে: যুবদল সভাপতি

চলন্ত বাসে ডাকাতি-ধর্ষণ, ৬ জন রিমান্ডে

শেখ হাসিনার অধীনে নির্বাচন নয়: মির্জা ফখরুল

কুমিল্লায় বিএনপির সঙ্গে আ.লীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা

কুমিল্লায় বিএনপির সঙ্গে আ.লীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ভারতীয় নায়িকার সিনেমা

‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জিয়া জড়িত না থাকলে হত্যার দুঃসাহস কারো ছিল না’

বিয়ে না করে সন্তান জন্মদান : কিশোর-কিশোরীর বাবা-মাকে হাইকোর্টে তলব

মাদকের চালান দেখে ফেলায় কিশোর হত্যা