বুধবার , ৩ মার্চ ২০২১ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

ভ্যাকসিন প্রদানে স্বাস্থ্যখাত যথেষ্ট সফলতা দেখিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি।

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৩, ২০২১ ৫:৪৫ অপরাহ্ণ
ভ্যাকসিন প্রদানে স্বাস্থ্যখাত যথেষ্ট সফলতা দেখিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি।

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি বলেছেন, “গত ১ মাস দেশব্যাপি ভ্যাকসিন প্রদানে বাংলাদেশের প্রশংসা কেবল দেশেই নয়, বিদেশ থেকেও হয়েছে। এখন পর্যন্ত দেশের ৪৫ লাখ ৭৭ হাজারেরও বেশি মানুষ ভ্যাকসিন নিতে রেজিস্ট্রেশন করেছে এবং ইতোমধ্যেই ৩৩ লাখ ৪১ হাজারেরও বেশি মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছে। ইতোমধ্যেই দেশের ১ হাজার ৭টি ভ্যাকসিন বুথে পর্যাপ্ত ভ্যাকসিন পাঠানো হয়েছে”।

 বুধবার (৩ মার্চ ) দুপুরে সচিবালয়ে কোভিড-১৯ ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট ও ব্যবস্থাপনা বিষয়ে এক বিশেষ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আগামী জুলাই পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে কোভ্যাক্স এর ১ কোটি ৯ লাখ ভ্যাকসিনসহ মোট ৪ কোটি ভ্যাকসিন দেশের মানুষের শরীরে প্রদানের পরিকল্পনা নেয়া হয়েছে। ভ্যাকসিন প্রদানে বিশ্বের বহু দেশ এখনও হিমশিম খাচ্ছে। কিন্তু দেশের স্বাস্থ্যখাত এই ভ্যাকসিন প্রদানে এখন পর্যন্ত যথেষ্ট সফলতা দেখিয়েছে। পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারলে আগামীতেও ভ্যাকসিন প্রদানে দেশের সুনাম বিশ্বব্যাপি অক্ষুন্ন থাকবে।”ভ্যাকসিন প্রদানে ভবিষ্যতে যাতে কোন রকম সমন্বয়হীনতা দেখা না দেয় সেজন্য প্রতি ১৫ দিন পর পর সচিবালয়ে অন্তত একটি করে ভ্যাকসিন আপডেট সভা করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। পরবর্তী ধাপে দেশের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের নির্দিষ্ট একটি অংশসহ দেশে থাকা বিদেশি নাগরিকদের, বিভিন্ন বন্দরে কর্মরত ব্যক্তিদের, দেশের পাঁচ তারকা হোটেলে কর্মরত ব্যক্তিদেরকেও ভ্যাকসিন প্রদান করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

আগামীতে আরো ভ্যাকসিন ক্রয় করতে বিশ্বের বিভিন্ন দাতা সংস্থাসমূহ প্রায় সাড়ে ৩ হাজার মিলিয়ন ডলার অর্থ সহায়তা প্রদানে আগ্রহ দেখিয়েছে বলেও স্বাস্থ্যমন্ত্রী এসময় উল্লেখ করেছেন। ভবিষ্যতে পর্যাপ্ত ভ্যাকসিন হাতে চলে এলে ভ্যাকসিন প্রদানে ৪০ বছরের বাধ্যবাধকতা কমিয়ে আনা হতে পারে বলেও স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন। ব্রিফিংকালে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ মাহবুবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা স্বাস্থ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের মারধরে নারীসহ আহত ১৭

কোভিডে জরুরী খাদ্য সহায়তা : সম্মাননা পেল মীরসরাইের জাহেদ

কোভিডে জরুরী খাদ্য সহায়তা : সম্মাননা পেল মীরসরাইের জাহেদ

বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপদ আবাসভূমি

বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপদ আবাসভূমি

শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিবেকানন্দ বিদ্যানিকেতন

শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিবেকানন্দ বিদ্যানিকেতন

রাঙ্গামাটির বাঘাইছড়িতে অজ্ঞাত দুবৃর্ত্তদের গুলিতে ইউ পি সদস‍্য খুন।

রাঙ্গামাটির বাঘাইছড়িতে অজ্ঞাত দুবৃর্ত্তদের গুলিতে ইউ পি সদস‍্য খুন।

লন্ডনে খালেদা জিয়ার ‘পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা’ শুরু

জনগণের টাকা লুটপাট করে এমপি-মন্ত্রীদের ব্যাংক ব্যালান্স বেড়েছে: যুবদল সভাপতি

করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে কঠোর পদক্ষেপ নেয়ার ইঙ্গিত প্রধানমন্ত্রীর

করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে কঠোর পদক্ষেপ নেয়ার ইঙ্গিত প্রধানমন্ত্রীর

ফের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে তোলপাড়

মুক্তিযোদ্ধাদের জন্য G2P পদ্ধতিতে সরাসরি তাদের ব্যক্তিগত একাউন্টে সম্মানি ভাতা প্রেরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ।

মুক্তিযোদ্ধাদের জন্য G2P পদ্ধতিতে সরাসরি তাদের ব্যক্তিগত একাউন্টে সম্মানি ভাতা প্রেরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ।