সোমবার , ১৫ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

মা-বাবার জন্ম সনদ ছাড়াই করা যাবে জন্মনিবন্ধন

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১৫, ২০২২ ৬:১৮ অপরাহ্ণ

এখন থেকে মা-বাবার জন্ম সনদ ছাড়াই হাসপাতালে জন্ম নেয়ার পর দেয়া ছাড়পত্র বা টিকার কার্ড যেকোনো একটি প্রমাণ দেখিয়ে শিশুর জন্মনিবন্ধন করা যাবে বলে জানিয়েছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন)।

সোমবার (১৫ আগস্ট) বিকেলে রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত দায়িত্ব) মির্জা তারিক হিকমত সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, আইন অনুযায়ী সবার জন্মনিবন্ধন বাধ্যতামূলক। ২০২১ সালে একটি বিষয়যুক্ত করা হয়েছিল যে, যাদের জন্ম ২০০১ সালের পর তাদের বয়স ১৮ না হওয়ায় এনআইডি হয়নি। কাউকে যদি জন্মের পর একটি আইডি দিতে চাই সেক্ষেত্রে বাবা-মায়ের জন্মনিবন্ধন অপরিহার্য।

মির্জা তারিক হিকমত বলেন, স্কুলে এখন ইউনিক আইডির বিষয়টি প্রচারণা হচ্ছে। সেটি অটোমেটিক হয়ে যেতো যদি বাবা-মায়ের জন্মনিবন্ধন থাকতো এবং সেটি যদি সন্তানের জন্মনিবন্ধনের সঙ্গে থাকে তাহলে ডিজিটালি সেই সন্তান পরিচিত হয়। এটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এ পর্যন্ত যারা সঠিকভাবে জন্মনিবন্ধন আবেদন দিয়েছে তাদের প্রায় ৩০ লাখের বেশি ইউনিক আইডি অটোমেটিকালি জেনারেল হয়েছে।

তিনি আরও বলেন, ১৮ বছরের নিচে যাদের বয়স তাদের জন্য বাবা-মায়ের জন্মনিবন্ধন দেয়ার বিষয়টি আবেদনে বাধ্যতামূলক থাকলেও সেটি আমরা তুলে দিয়েছি। ১৮ বছরের নিচে যারা তাদের টিকা নিতে হলে হয়তো বাবা-মাসহ তিনটি জন্মনিবন্ধন করা লাগতো। সেজন্য এটি তুলে দিয়েছি। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এভাবে নিবন্ধন কার্যক্রম চলবে।

উল্লেখ্য, ২০২১ সালের ১ জানুয়ারি থেকে জন্মনিবন্ধনের নিয়ম পরিবর্তন করে বলা হয়েছিল, ২০০১ সালের পর জন্ম নেয়া ব্যক্তিদের জন্মনিবন্ধন করতে হলে তার বাবা-মায়ের জন্মনিবন্ধন সনদ অবশ্যই প্রয়োজন হবে। ওই সময় জন্মনিবন্ধন করতে গিয়ে নানা ভোগান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ভারতীয় মিডিয়ার ভুল প্রচারণার বিরুদ্ধে সত্য দিয়ে লড়াই করুন: প্রেস সচিব

আ.লীগের মহড়ায় নেত্রকোনায় যেতে পারেননি বিএনপির কেন্দ্রীয় নেতারা

আ.লীগের মহড়ায় নেত্রকোনায় যেতে পারেননি বিএনপির কেন্দ্রীয় নেতারা

যে গতিতে উঠেছিল, সেই গতিতেই নেমেছে ডিমের দাম

সুইস ব্যাংকে বাংলাদেশীদের অর্থের বিষয়ে কি পদক্ষেপ নেয়া হয়েছে, জানতে চেয়েছে হাইকোর্ট

কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপি-পুলিশের সংঘর্ষ, আহত ২০

কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপি-পুলিশের সংঘর্ষ, আহত ২০

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সারাদেশে বৃষ্টির আভাস

মা হতে যাচ্ছে পঞ্চম শ্রেণির ছাত্রী, দুলাভাই গ্রেপ্তার

উন্নয়নের সু-বাতাস বইতে হলে বাংলাদেশ আওয়ামীলীগের পতাকা তলে একত্রিত হয়ে আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে: দীপংকর তালুকদার

উন্নয়নের সু-বাতাস বইতে হলে বাংলাদেশ আওয়ামীলীগের পতাকা তলে একত্রিত হয়ে আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে: দীপংকর তালুকদার

৩৩ বলের অ্যালেনের সেঞ্চুরি, প্রোটিয়াদের চুরমার করে ফাইনালে নিউজিল্যান্ড

সাংবাদিক মধু ত্রিপুরার পিতা অপূর্ণ কুমার ত্রিপুরার মৃত্যুতে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার শোক

সাংবাদিক মধু ত্রিপুরার পিতা অপূর্ণ কুমার ত্রিপুরার মৃত্যুতে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার শোক