বুধবার , ৩১ মার্চ ২০২১ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

করোনা সংক্রমণ ঠেকাতে ফের কক্সবাজারসহ ৪ জেলায় পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৩১, ২০২১ ১১:২০ অপরাহ্ণ
করোনা সংক্রমণ ঠেকাতে ফের কক্সবাজারসহ ৪ জেলায় পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

রাঙ্গামাটি প্রতিনিধি।

করোনা সংক্রমণ বাড়তে থাকায় কক্সবাজার এবং তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পর্যটনসহ সব ধরনের বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩১ মার্চ) বিকেল ৫টায় রাঙামাটি জেলা প্রশাসনের এক জরুরি সভায় এসব নির্দেশনা ও ঘোষণা করেছেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। এ সময় সিভিল সার্জনসহ পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।

সভায় মিজানুর রহমান বলেন, সারা দেশের সঙ্গে কক্সবাজারসহ তিন পার্বত্য জেলায় করোনা সংক্রমণ বেড়েই চলেছে। প্রতিরোধে কঠোর ও দায়িত্বশীল না হলে পরিস্থিতি ভয়াবহ আকারে রূপ নিতে পারে। তাই সরকারের আদেশক্রমে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ চার জেলায় যাবতীয় পর্যটন কেন্দ্র এবং বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

একই সঙ্গে বিয়ে ও পারিবারিক অনুষ্ঠানসহ যাবতীয় সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব কেন্দ্র ও অনুষ্ঠান লোক সমাগম সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। রাঙামাটিসহ এ চার জেলায় ইতোমধ্যে শুরু হওয়া যেকোনও মেলা ও সামাজিক অনুষ্ঠান বুধবার থেকে বন্ধ করে দেয়া হয়েছে। যাবতীয় সভা, সেমিনার, প্রশিক্ষণ বন্ধ রাখতে হবে।

তিনি আরও বলেন, যেকোনও যানবাহনে যাত্রী পরিবহন এবং হোটেল রেস্তোরাঁয় ৫০ ভাগ সমাগম নিশ্চিত রাখতে হবে। ওষুদের দোকান ব্যতিত অন্য সব দোকান রাত ৮টার পর বন্ধ করতে হবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

মানহীন ও পচা খাবার পরিবেশন, বন্ধ হলো ঢাবির জসীমউদ্‌দীন হলের ক্যানটিন

মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় গেটম্যান ও মাইক্রোচালক দায়ী

কুমিল্লায় নিজেদের ইচ্ছেমতো দা‌মে ডিম বি‌ক্রি, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৫ আগস্ট ঘিরে নাশকতার আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছি না: ডিএমপি কমিশনার

১৫ আগস্ট ঘিরে নাশকতার আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছি না: ডিএমপি কমিশনার

হিজবুল্লাহর আরেক কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

ভারতীয় মিডিয়ার ভুল প্রচারণার বিরুদ্ধে সত্য দিয়ে লড়াই করুন: প্রেস সচিব

কৌশলগত কারণে বাড়াতে হয়েছে পেট্রোল ও অকটেনের দাম: বিপিসি চেয়ারম্যান

পছন্দ হয়নি কসমেটিকস, অভিমানে নববধূর আত্মহত্যা

কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপি-পুলিশের সংঘর্ষ, আহত ২০

কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপি-পুলিশের সংঘর্ষ, আহত ২০

শতাধিক মৃত্যুর সঠিক ভবিষ্যদ্বাণী করেছিল এই বিড়াল

শতাধিক মৃত্যুর সঠিক ভবিষ্যদ্বাণী করেছিল এই বিড়াল