সোমবার , ২৯ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

রূপসা সেতুতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৯, ২০২২ ১০:০৯ পূর্বাহ্ণ
রূপসা সেতুতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

খুলনায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটর সাইকেলের চালক আব্দুল আলীম (৫৫) নিহত হয়েছেন। রবিবার (২৮ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে খানজাহান আলী সেতুর (রূপসা সেতু) ওপর এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আব্দুল আলীম নগরীর টুটপাড়া মহিরবাড়ি ছোট খালপাড় এলাকার জাহিদুর রহমানের ছেলে। একই ঘটনায় তার ছোট ভাই আব্দুল জলিল আহত হয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার রাতে আব্দুল আলীম ও তার ছোটভাই আব্দুল জলিল মোটরসাইকেলে রূপসা থেকে নগরীর টুটপাড়ার বাসায় ফিরছিলেন। রাত পৌনে ১১টার দিকে তারা রূপসা সেতুর মাঝখানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সৌদি পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল চালক আব্দুল আলীম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আলীমকে মৃত ঘোষণা করেন। আহত ছোটভাই আব্দুল জলিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

লবণচরা থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক বলেন, ‘দুর্ঘটনার খবর শুনে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। রাতে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় সৌদি পরিবহনের একটি বাস আটক করা গেলেও চালককে পুলিশ আটক করতে পারেনি। আব্দুল আলীমের মরদেহ খুমেক হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
খালেদা জিয়া করোনা পজিটিভ-  মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়া করোনা পজিটিভ- মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মা ওমানে ছেলে দেশ থেকে সহায়তা করেন মানব পাচারে

‘বিএনপি আন্দোলনের নামে আক্রমণ করলে পুলিশ প্রতিহত করবেই’

‘বিএনপি আন্দোলনের নামে আক্রমণ করলে পুলিশ প্রতিহত করবেই’

ফের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে তোলপাড়

প্রথম আলো পত্রিকার সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে রামগড়ে মানববন্ধন

প্রথম আলো পত্রিকার সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে রামগড়ে মানববন্ধন

খাগড়াছড়িতে বিএনপি-ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে ১৪৪ ধারা

খাগড়াছড়িতে বিএনপি-ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে ১৪৪ ধারা

জাতীয় নির্বাচনে ইইউ ও যুক্তরাজ্যের পর্যবেক্ষকদের স্বাগত জানাবে বাংলাদেশ

সংসদে যাচ্ছেন আরাফাত

খাগড়াছড়িতে ডাকাতের ছুরিকাঘাতে এল্টু চাকমা নামে এক প্রতিবন্ধী যুবক খুন

খাগড়াছড়িতে ডাকাতের ছুরিকাঘাতে এল্টু চাকমা নামে এক প্রতিবন্ধী যুবক খুন

বিশ্ববাজারে কমলে দেশেও কমবে জ্বালানি তেলের দাম: তথ্যমন্ত্রী