মঙ্গলবার , ২ ফেব্রুয়ারি ২০২১ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

সরকারের নামে দেশ-বিদেশে নানা অপপ্রচার চলছে: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২, ২০২১ ৯:৩২ অপরাহ্ণ
সরকারের নামে দেশ-বিদেশে নানা অপপ্রচার চলছে: প্রধানমন্ত্রী

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনের সমাপ্তি ও রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশে-বিদেশে নানা অপপ্রচার হচ্ছে, শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ।’

সমাপনী বক্তব্যে শেখ হাসিনা আরও বলেন, ‘মুজিবের বাংলায় কেউ গৃহহীন থাকবে না। ইতোমধ্যে ৭০ হাজার গৃহহীনকে ঘর দেয়া হয়েছে। আরও এক লাখ ঘর নির্মাণকাজ চলছে। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এ ঘরগুলো হস্তান্তর করা হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু নিয়ে এত কথা অথচ এরকম একটা কাজ নিজস্ব অর্থায়নে করলাম। সেটার প্রশংসা তো দিতেই পারলো না। উল্টো বিএনপির নেত্রী খালেদা জিয়া বলেছিলেন, জোড়া তালি দিয়ে পদ্মা সেতু তৈরি করা হয়েছে। জোড়া তালি দিয়ে পদ্মা সেতু করা হচ্ছে কেউ উঠবেন না। তাহলে নদীটা পার হবে কিসে? যদি নৌপথে যেতে হয় তাহলে নৌকায় যেতে হবে। উপায় তো নেই। নৌকায় চড়তে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের নৌকা অনেক বড়, কোনো অসুবিধে নেই। আমাদের নৌকা অনেক বড় সবাইকে নেব, তবে দেখে নেব কেউ আবার নৌকায় বসে নৌকা ফুটো না করে।’

প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতার অনুপস্থিতির কথা তুলে ধরে বলেন, ‘এ অধিবেশন করোনার সময়ে চলছে। যার জন্য হয়তো সব সংসদ সদস্যকে একই সঙ্গে আনা সম্ভব হচ্ছে না। আমাদের বিরোধীদলীয় নেতার এখানে আসার কথা ছিল। কিন্তু তার বাসায় একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে তিনি জনগণের কথা চিন্তা করে এখানে আসেননি। আমরা তার বক্তৃতা শুনতে পারলাম না এজন্য আমি দুঃখিত, কিন্তু তার ভেতর যে জনগণের প্রতি কল্যাণমূলক চিন্তা তার জন্য তাকে ধন্যবাদ। তিনি এলে ভালো হতো আমরা তার বক্তব্যও শুনতে পেতাম।’

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ম্যারাথন রান বিষয়ক অবহিতকরণ সভা

রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ম্যারাথন রান বিষয়ক অবহিতকরণ সভা

উচ্চ-মধ্যম আয়ের লক্ষ্যে সঠিক পথেই রয়েছে বাংলাদেশ: বিশ্বব্যাংক

প্রথম আলো পত্রিকার সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে রামগড়ে মানববন্ধন

প্রথম আলো পত্রিকার সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে রামগড়ে মানববন্ধন

‘জীবন নিয়ে দেশে ফিরতে পারবো এটা ভাবিনি‘

পাট নিয়ে বিপাকে ফরিদপুরের কৃষকরা, জাগ দেয়া যাচ্ছে না পানির অভাবে

আলীকদমে বসতঘরসহ ধর্মীয় উপাসনালয় গীর্জা ভেঙ্গে দিলো – বন বিভাগ।

আলীকদমে বসতঘরসহ ধর্মীয় উপাসনালয় গীর্জা ভেঙ্গে দিলো – বন বিভাগ।

খাগড়াছড়িতে কাঠ বোঝাই ট্রাক উল্টে নিহত ২

সুইস ব্যাংকে অর্থ পাচার: ২৬ অক্টোবরের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ হাইকোর্টের

সুইস ব্যাংকে অর্থ পাচার: ২৬ অক্টোবরের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ হাইকোর্টের

উখিয়ায় ট্রাক চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

মিউচুয়াল ফান্ডে হাসান ইমামের ৭০০ কোটি টাকার কারসাজি,নাফিজ ও হাসানকে দুদকের তলব