শুক্রবার , ২ সেপ্টেম্বর ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

মেয়েটির নাম রাখা হয়েছে ‘হাসিনা’

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ২, ২০২২ ১১:০৪ পূর্বাহ্ণ
মেয়েটির নাম রাখা হয়েছে ‘হাসিনা’

ছাত্রলীগ কর্মীর রক্তে বেঁচে থাকা প্রসুতি মা তার মেয়েটির নাম রেখেছেন ‘হাসিনা’। গতরাতে ঢাকা মেডিকেল কলেজে অসুস্থ এই মা রক্তের অভাবে মৃত্যুর মুখামুখি হন। কিন্তু কোনওভাবে রক্তের ব্যবস্থা করতে পারছিল না তার পরিবার। 

ঘড়ির কাটায় রাত তখন তিনটা। চিকিৎসক বললেন, রক্ত ছাড়া প্রসুতিকে বাঁচানো সম্ভব নয়। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা গরীব অসহায় রোগীর পরিবারকে তখন সবাই ছাত্রলীগের ভার্চুয়াল ব্ল্যাড ব্যাংকের কথা জানায়। পরিবারটি যোগাযোগ করে ছাত্রলীগ ভার্চুয়াল ব্লাড ব্যাংকের কর্মীদের সঙ্গে। ওই রক্তের গ্রুপ কার আছে তা জানতে রাত জেগে ছাত্রলীগ কর্মীরা বিভিন্ন ক্যাম্পাসে যোগাযোগ করে। অবশেষে তারা খুঁজে পান কবি নজরুল কলেজের এক ছাত্রলীগের কর্মীকে। ভোর রাতে ছাত্রলীগ কর্মীর রক্তে বেঁচে উঠেন সেই মা। জন্ম দেন কন্যা শিশুর। আনন্দ অশ্রুজলে সিক্ত সেই বাবা-মা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কন্যার নাম রাখেন ‘হাসিনা’। তাদের চোখেমুখে খুশির ঝলক। ঢাকা মেডিকেলে মা শিশু দু’জনই ভালো আছেন।

শিশুর বাবা মা বলেন, আমাদের মেয়ে বড় হয়ে শেখ হাসিনার আদর্শ নিয়ে এইভাবে মানুষের জন্য কাজ করবে।

ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন মিডিয়াকে জানান, “আমাদের সেই কর্মীর কাছ থেকে আমরা তাকে রক্ত ম্যানেজ করে দিই। উনারা খুশি হয়ে আমাদের নেত্রীর নামে তাদের সদ্য জন্ম নেওয়া কন্যা সন্তানের নাম রেখেছেন ‘হাসিনা’।”

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
ভাড়া কমেনি এক পয়সাও, বাসে বাসে বিতণ্ডা

ভাড়া কমেনি এক পয়সাও, বাসে বাসে বিতণ্ডা

বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের দীঘিনালা আঞ্চলিক শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের দীঘিনালা আঞ্চলিক শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

লন্ডনে খালেদা জিয়ার ‘পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা’ শুরু

শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে পাঁচ দিন ক্লাস হতে পারে : শিক্ষামন্ত্রী

বড় সংস্কার করছি, চীনের সমর্থন খুব দরকারি: ড. ইউনূস

খাগড়াছড়িতে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের চট্টগ্রাম মহানগর শাখার নবীন বরণ অনুষ্ঠান পালিত

খাগড়াছড়িতে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের চট্টগ্রাম মহানগর শাখার নবীন বরণ অনুষ্ঠান পালিত

কাপাসিয়ার ৯ টিকটককারীর ৪ জন কারাগারে

কাপাসিয়ার ৯ টিকটককারীর ৪ জন কারাগারে

এবার ‘জানুয়ারি’ বানান বলতে পারলেন না শিক্ষিকা, ভিডিও ভাইরাল

এবার ‘জানুয়ারি’ বানান বলতে পারলেন না শিক্ষিকা, ভিডিও ভাইরাল

কুড়িয়ে পাওয়া ৫ লাখ টাকার মালিকের খোঁজে শহরজুড়ে মাইকিং

সেনাবাহিনী কর্তৃক ঘর-বাড়ি ভাংচুরে প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল:

সেনাবাহিনী কর্তৃক ঘর-বাড়ি ভাংচুরে প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল: