শুক্রবার , ১২ ফেব্রুয়ারি ২০২১ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

ভাষার মাসে চাকমা ভাষার পঠণ সহায়ক শিক্ষা উপকরণ বিতরণ করলেন পানছড়ির উপজেলা প্রশাসন ।

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১২, ২০২১ ৬:২২ অপরাহ্ণ
ভাষার মাসে চাকমা ভাষার পঠণ সহায়ক শিক্ষা উপকরণ বিতরণ করলেন পানছড়ির উপজেলা প্রশাসন ।

দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি।।

ফেব্রুয়ারি মাস মানে ভাষার মাস। ভাষার মাসে চাকমা ভাষার পঠণ সহায়ক শিক্ষা উপকরণ বিতরণ করলেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় অনুষ্ঠিত সহপাঠক্রমিক শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ কক্ষ হতে উপজেলার ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে ২৬ প্রকার চাকমা ভাষায় প্রণীত শিশুতোষ গল্পের বই তুলে দেন।

গল্পের বইয়ের পাশাপাশি প্রত্যেক বিদ্যালয়ের প্রাক- প্রাথমিক ও ১ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ড্রয়িং খাতা, রং পেন্সিল, ইরেজার ও স্কিপিং রোপ প্রদান করা হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত সেতু-এমএলই প্রকল্পের উদ্যোগে স্থানীয় বেসরকারি উন্নয়ন স্ংস্থা জাবারাং কল্যাণ সমিতি সহপাঠক্রমিক শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহম্মদ তৌহিদুল ইসলাম উপকরণের সঠিক ব্যবহার ও মনিটরিং এর উপর গুরুত্ব আরোপ করেন।

কোভিড-১৯ ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সরকার ২০২০ সালের ১৭ মার্চ হতে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দফায় দয়ায় ছুটির মেয়াদ বাড়ছে। ইতোমধ্যে সরকার শিক্ষাব্যবস্থায় গতিশীলতা আনার লক্ষে নানামুখী পদক্ষেপ গ্রহণ করছেন। স্কুলগুলো পড়ারশুনার উপযোগী পরিবেশ তৈরির প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশনা প্রদান করেছেন। সহসা স্কুল কার্যক্রম চালু হলে দীর্ঘদিন ছুটিতে থাকা শিশু শিক্ষার্থীদের বিদ্যালয়ের প্রতি আকৃষ্ট করতে এই উদ্যোগ গ্রহন করা হয় বলে জানিয়েছেন প্রকল্পের প্রজেক্ট অফিসার বিদ্যুৎ জ্যোতি চাকমা। তিনি আরও জানান, কোভিড-১৯ করোনাকালীন সময়ে শিশুরা যাতে জাতীয় পাঠক্রমের পাশাপাশি মাতৃভাষায় পড়ালেখা চলমান রাখতে পারে তার জন্য “MLE online school” পেইজের মাধ্যমে নিয়মিত মাতৃভাষায় অনলাইন ক্লাশের প্রচার করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের জেলা প্রতিনিধি ও মাষ্টার ট্রেইনার ত্রিপুরা নবলেশ্বর দেওয়ান (লায়ন)।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
সিংহের খাঁচায় লাফ মেরে ঢুকে প্রাণ হারালেন যুবক

সিংহের খাঁচায় লাফ মেরে ঢুকে প্রাণ হারালেন যুবক

খাগড়াছড়ির পল্টনজয় পাড়ায় ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান:

খাগড়াছড়ির পল্টনজয় পাড়ায় ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান:

তিতাসে হামলায় বিএনপির কর্মসূচি পণ্ড, আহত ১৫

তিতাসে হামলায় বিএনপির কর্মসূচি পণ্ড, আহত ১৫

সংবাদ প্রকাশের পর ডিসির সহায়তা ও প্রধানমন্ত্রীর ঘর উপহার পাচ্ছেন বিনতী

সংবাদ প্রকাশের পর ডিসির সহায়তা ও প্রধানমন্ত্রীর ঘর উপহার পাচ্ছেন বিনতী

নিখোঁজের ৩ দিনের মধ্যে সিলেটে যুবকের লাশ উদ্ধার

টিকা নিয়ে স্বাস্থ্যবিধি না মানায়, করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়ছে- স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

টিকা নিয়ে স্বাস্থ্যবিধি না মানায়, করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়ছে- স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

নারায়ণগঞ্জে এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন

বিএনপি নেতাকর্মীদের মুখে গুম-খুনের অভিযোগ মানায় না: কামরুল ইসলাম

সরকারের নামে দেশ-বিদেশে নানা অপপ্রচার চলছে: প্রধানমন্ত্রী

সরকারের নামে দেশ-বিদেশে নানা অপপ্রচার চলছে: প্রধানমন্ত্রী

মোবাইল কিনে না দেওয়ায় ছেলের ভুল সিদ্ধান্ত, বাবার চোখে জল